লোকসভায় রাহুল গান্ধীকে ঠেকাতে প্রধানমন্ত্রী ছাড়াও সাতমন্ত্রী! বিরোধী দলনেতার মোকাবিলায় কী পন্থা বিজেপির

আঠারোতম লোকসভার শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী তাঁর মত প্রকাশ করছেন। সেখানে তিনি বিজেপির বিরুদ্ধে ঘৃণা, হিংসা ও মিথ্যা ছড়ানোর অভিযোগ করেছেন। রাহুল গান্ধীর মুখে এদিন সাম্প্রতিক সময়ে নিটের প্রশ্ন ফাঁস ছাড়াও উঠে এসেছে মণিপুর এবং অগ্নিবীরের প্রসঙ্গও।

অন্যদিকে রাহুল গান্ধীর মন্তব্যের মোকাবিলায় হাজির ছিলেন প্রধানমন্ত্রী স্বয়ং। এছাড়াও অমিত শাহ, কিরেণ রিজিজু, অশ্বিনী বৈষ্ণবের মতো মন্ত্রীরা। সব মিলিয়ে সাতজন মন্ত্রী এদিন রাহুল গান্ধীর মোকাবিলায় হাজির ছিলেন। যা এককথায় বিরল বলেই জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

rahul gandhi

বিজেপির পন্থা বদল
সতেরোতম লোকসভাতেও বিজেপি রাহুল গান্ধীকে নিশানা করেছে, পাপ্পু বলে কটাক্ষ করেছে। সেই সময় বিজেপি ছিল একাই সংখ্যাগরিষ্ঠ। অন্যদিকে কংগ্রেসের বিরোধীদলের মর্যাদাটুকু পর্যন্ত ছিল না। কিন্তু এবার যেমন বিজেপি নিজে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, অপরদিকে কংগ্রেস বিরোধীদলের মর্যাদাও পেয়েছে। সেখানে রাহুল গান্ধী বিরোধী দলনেতা।

রাহুলের নিশানায় বিজেপি
এদিন রাহুল গান্ধী বিজেপি আক্রমণ করতে গিয়ে হিন্দু ধর্ম ছাড়াও অন্য ধর্মের নাম উল্লেখ করেন। তিনি বলেন, কোনও ধর্মই হিংসার কথা বলে না। কিন্তু যারা নিজেদের হিন্দু বলে দাবি করেন, তারা দিনরাতচ হিংসা, ঘৃণা আর অসত্য কথা বলেন।

মোকাবিলায় প্রধানমন্ত্রী ছাড়াও সাত মন্ত্রী

  • রাহুল গান্ধীর মন্তব্যের পরে শাসকদলের সাংসদরা উঠে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন পুরো হিন্দু সম্প্রদায়কে হিংস্র বলা অত্যন্ত গুরুতর বিষয়।
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাহুল গান্ধীর হিন্দু মন্তব্যে, বিরোধী দলনেতার কাছে ক্ষমা চাওয়ার দাবি করেন।
  • এদিন রাহুল গান্ধী অগ্নিবীরকে ইউজ অ্যান্ড থ্রো লেবার বলেও উল্লেখ করেন তিনি। সেই সময় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাহুল গান্ধীর কথায় আপত্তি জানান। তিনি বলেন ভুল বিবৃতি দিয়ে হাউসকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।
  • কিরেণ রিজিজু বলেন, রাহুল গান্ধীর মন্তব্যের সময় তারা স্পিকারকে নির্দেশ দেওয়ার অনুরোধ করেছিলেন, যে রাহুল গান্ধী যদি মিথ্যা বলেন, তাহলে তাঁকে হাউসের নিয়ম অনুযায়ী সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে।
  • অশ্বিনী বৈষ্ণব বলেছেন, রাহুল গান্ধীর এদিনের মন্তব্যে বিরোধী দলের নেতার পদের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে।
  • রাহুল গান্ধী বলেন, বিজেপি কৃষকদের সন্ত্রাসবাদী বলত। সঙ্গে সঙ্গে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান উঠে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মন্তব্য খণ্ডন করেন।
  • কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রহ্লাদ যোশী রাহুল গান্ধীকে হাউসের কথা স্মরণ করিয়ে নিয়ম অনুযায়ী মতামত উপস্থাপনের আবেদন করেন।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+