বুরারি ঘটনার স্মৃতি উসকে এবার রাঁচিতে একই পরিবারের ৭ সদস্যের মৃত্যু, ঘনীভূত চাঞ্চল্য

দিল্লির বুরারিতে একই পরিবারের ১১জনের একসঙ্গে মৃত্যুর ঘটনায় সারা দেশে সাড়া পড়ে গিয়েছিল। প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে।

দিল্লির বুরারিতে একই পরিবারের ১১জনের একসঙ্গে মৃত্যুর ঘটনায় সারা দেশে সাড়া পড়ে গিয়েছিল। প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে। একই পরিবারের সাতজন সদস্য আত্মহত্যা করেছেন। যা নিয়ে রাজ্যে হইচই পড়ে গিয়েছে।

বুরারি ঘটনার স্মৃতি উসকে এবার রাঁচিতে একই পরিবারের ৭ সদস্যের মৃত্যু, ঘনীভূত চাঞ্চল্য

রাঁচির কাঁকে পুলিশ স্টেশন এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়েই তদন্তে নেমেছে। তবে এখনও গোটা ঘটনা পরিষ্কার নয়।

এই মাসের শুরুতেই ঝাড়খণ্ডের হাজারিবাগে আর এক পরিবারের ৬ সদস্য আত্মহত্যা করে। একটি অ্যাপার্টমেন্টে এই ঘটনা ঘটে। আর্থিক চাপেই এই ঘটনা ঘটেছে বলে পুলিশ সন্দেহ করছে।

দিল্লির বুরারির ঘটনায় আত্মহত্যা সন্দেহ করা হলেও পুলিশ এখনও খুনের ঘটনা ভেবেও তদন্ত চালাচ্ছে। তাতে যদি সন্দেহজনক কিছু উঠে আসে। দিল্লির ঘটনার পিছনে তন্ত্রমন্ত্রের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও পুলিশ নিশ্চিতভাবে নিজেদের পূর্ণাঙ্গ রিপোর্ট দেয়নি। এদিকে ঝাড়খণ্ডের ঘটনায় কোন দিক উঠে আসে সেটাই দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+