তামিলনাড়ুতে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৭, ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদীর
স্থানীয় মন্দিরে এক উতসব উপলক্ষ্যে অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গেলেন ৭ জন। ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তিরুচিরাপল্লি থেকে ৪৫ কিলোমিটার দূরে তুরাইয়ুর এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় মন্দিরে এক উতসব উপলক্ষ্যে অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মারা গেলেন ৭ জন। ঘটনায় আহত হয়েছেন ১০ জন। তিরুচিরাপল্লি থেকে ৪৫ কিলোমিটার দূরে তুরাইয়ুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

স্থানীয় মন্দিরে 'পাড়িকাসু' নামে স্থানীয় এক রীতি চলছিল। মন্দিরের কয়েন বিলি করা হচ্ছিল। চিতিরা পৌর্নামি উতসব উপলক্ষ্যে এই রীতি প্রতিবছর পালন করা হয় স্থানীয় কারুপ্পাস্বামী মন্দিরে। সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
Tamil Nadu: 7 people died and more than 10 people were injured in stampede at Karupu Swamy temple in Muthampalayam, earlier today. PM Modi has announced an ex- gratia of Rs 2 lakh each for the next of kin of those who died and Rs 50,000 each for those were injured in the incident
— ANI (@ANI) April 21, 2019
ঘটনায় তীব্র শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পলানিস্বামী। মোদী ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পলানিস্বামী ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। এছাড়া আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা হয়।
নিহতদের মধ্যে চারজন মহিলা ছিলেন। তাঁরা ঘটনাস্থলেই মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
এই মন্দিরে কয়েন বিলি এক পূণ্য প্রথা বলে সকলে মনে করেন। সেই কয়েন বাড়িতে রাখলে সৌভাগ্য আসে বলেও সকলে মনে করেন। তা নিতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications