ফের ধস শেয়ার বাজারে, ৭০০ পয়েন্ট পড়ল সেনসেক্স
ফের ধস নামল শেয়ার বাজারে। গতকালের পতনের পর উঠে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত পেল না শেয়ার বাজারের কারবারিরা। মঙ্গলবার বাজার খুলতেই পড়তে শুরু করে শেয়ারের দাম। কমতে কমতে একেবারে ৭০০ পয়েন্টে এসে ঠেকেছে।
ফের ধস নামল শেয়ার বাজারে। গতকালের পতনের পর উঠে দাঁড়ানোর সুযোগ পর্যন্ত পেল না শেয়ার বাজারের কারবারিরা। মঙ্গলবার বাজার খুলতেই পড়তে শুরু করে শেয়ারের দাম। কমতে কমতে একেবারে ৭০০ পয়েন্টে এসে ঠেকেছে। ৭০০ পয়েন্ট পর্যন্ত পড়েছে শেয়ারের দাম। নিফটির অবস্থাও খারাপ। মঙ্গলবার সকাল থেকে নিফট্তেও মন্দা দেখা দিয়েছে। ২২০.৮০ পয়েন্ট পড়েছে নিফটি।

শেয়ার বাজারের এই ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাঙ্কের শেয়ার। নিফটিতে ৪৩টি সংস্থার শেয়ার পড়েছে।
তার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ইয়েস ব্যাঙ্কের। তারপরেই রয়েছে জি এন্টারটেনমেন্ট, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, এসবিআই, গ্রাসিম। অন্যদিকে সেনসেক্সেও খারাপ অবস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিস, এসবিআই, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের।
নিফটিতে ইয়েস ব্যাঙ্ক এবং এসবিআইয়ের শেয়ার পড়েছে ২৩.৭৯ শতাংশ। ব্যাঙ্কের শেয়ার লাগাতার পতনের কারণ পর্যালোচনা করতে রিজার্ভ ব্যাঙ্ক প্রতিমাসেই নজরদাির চালাচ্ছে। কিন্তু তারপরেও কোনও সুরাহা হচ্ছে না।












Click it and Unblock the Notifications