Sensex: রেকর্ড উচ্চতায় সেনসেক্স, নিফটির সূচকও চড়ল রেকর্ড উচ্চতায়, দালাল স্ট্রিটে খুশির হাওয়া
বুধে বাজার খুলতেই দালাল স্ট্রিটে একেবারে চওড়া হাসি। ৮০,০০০ মার্ক পেরিয়ে গেল সেনসেক্স। এই প্রথম এতোটা উচ্চতায় পৌঁছেছে শেয়ার বাজারের সূচক। শুধু সেনসেক্সই নয় নিফটিও চড়েছে রেকর্ড উচ্চতায়। একাধিক কোম্পানির শেয়ারের দর চড়েছে রেকর্ড উচ্চতায়। গতকাল ৭০ হাজার মার্ক পেরিয়েছিল শেয়ারবাজার।
নিফটিও ২৪,২৯২ মার্কে পৌঁছে গিয়েছে। এখনও পর্যন্ত যা রেকর্ড বলসে জানিয়েছেন শেয়ারহাজারের কারবারিরা। এই বাজারে সবচেয়ে বেশি শেয়ারের দর চড়েছে HDFC ব্যাঙ্কের। এছাড়াও আরও ১৩টি কোম্পানির শেয়ারের দর হু হু করে বেড়েছে। তবে HDFC ব্যাঙ্কের শেয়ারের দর ১.৩ শতাংশ থেক ১.৫ শতাংশ বেড়েছে।

এছাড়াও কোটাক মহিন্দ্রা, JSW স্টিল কোম্পানির শেয়ারের দরও অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। তবে এই বাজারেও টিসিএস, সান ফার্মা, আল্ট্রাটেক সিমেন্ট কোম্পানির শেয়ারের দর একেবারে তলানিতে এসে ঠেকেছে। নিফটিতেও ভাল অবস্থায় রয়েছে HDFC ব্যাঙ্ক। এছাড়া নিফটি ব্যাঙ্ক, অটো, FMCG মেটাল এবং বেসরকারি ব্যাঙ্ক গুলির শেয়ারের দর ০.৫ শতাংশ হারে বেড়েছে।
গতকালও শেয়ারবাজারের কারবারিরা মোটা টাকা লাভের অংশ তুলেছেন শেয়ারবাজার থেকে। প্রায় ৬৪৮ কোটি টাকা লভ্যাংশ তুলেছে তারা। বুধবার সেই লাভের অঙ্ক ২০০০ কোটি টাকা হতে পারে বলে জানা যাচ্ছে। গতকাল নিফটির অবস্থা খুব একটা ভাল না থাকলেও শেয়ার বাজার কিন্তু চড়েছিল রেকর্ড উচ্চতায়। তবে ৮০,০০০ মার্ক পেরিয়ে যাওয়ার ঘটনা ঘটেনি।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications