প্রেমের সম্পর্কের আড়ালে ফাঁদ! মাদক খাইয়ে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য, অভিযুক্ত বাংলার যুবক সহ দুই
কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে এক কলেজ পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ওই পড়ুয়ার বয়স ১৯ বছর। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যেই মামলাটি রুজু করেচে এবং তদন্ত শুরু করেছে।

অভিযোগ অনুযায়ী, বানারঘাট্টার একটি বেসরকারি কলেজের ওই ছাত্রী তাঁর পরিচিত এক যুবকের সঙ্গে সম্পর্কে ছিলেন। ওই যুবকের বাড়ি পশ্চিমবঙ্গে। সম্প্রতি মেয়েটি, ওই যুবক এবং তাঁর আর এক বন্ধুর সঙ্গে একটি ভিলায় যান। অভিযোগ যে, সেখানেই তাঁর উপর নির্যাতনের ঘটনা ঘটেছে।
ছাত্রীর দাবি যে, প্রথমে খাবারের সঙ্গে তাঁকে মাদক মিশিয়ে তা খাইয়ে অচেতন করা হয়। তারপর দুই জন মিলে মেয়েটিকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। প্রেমের সম্পর্কের আড়ালেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।
পুলিশ জানিয়েছে যে, অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা নেওয়া হয়েছে। ঘটনাটির সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর প্রয়োজনীয় সমস্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে তদন্ত চলমান, আরও তথ্য সামনে আসতে পারে জানিয়েছে পুলিশ।












Click it and Unblock the Notifications