Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Free treatment up to Rs 5 lakh: ফ্রি চিকিৎসা, আয়ুষ্মান ভারতে আর বড় সুবিধা! উপকৃত হবেন ৬ কোটি মানুষ

Free treatment up to Rs 5 lakh:স্বাস্থ্য পরিষেবায় বড় সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের (Pm Modi)। ৭০ বছরের বেশি সমস্ত বয়স্ক মানুষকে আয়ুষ্মান ভারতের (Ayushman Bharat PM) আওতায় নিয়ে আসা হবে। আজ বুধবার মন্ত্রিসভার বৈঠক ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হয়। আর সেখানেই সিনিয়ার সিটিজেনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেওয়া হল।

এই সিদ্ধান্তে (Free treatment up to Rs 5 lakh) প্রায় ৬ কোটি মানুষ উপকৃত হবেন বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, আয়ুষ্মান ভারতের আওতায় ৫ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। ৭০ বছরের বেশি বয়সের মানুষ সুবিধা পাবেন। শুধু তাই নয়, এই সিদ্ধান্তে ৬ কোটি বয়স্ক মানুষ উপকৃত হবেন বলেও মন্তব্য করেন রেলমন্ত্রী (Union Minister Ashwini Vaishnaw) ।

Free treatment up to Rs 5 lakh

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের এহেন সিদ্ধান্তে প্রায় সাড়ে চার কোটি পরিবার উপকৃত হবে। এই প্রকল্পের আওতায় থাকা পরিবারগুলি তাদের পরিবারের প্রবীণদের জন্য পাঁচ লক্ষ টাকার অতিরিক্ত কভারেজ পাবে বলেও এদিন জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। প্রকাশিত খবর অনুযায়ী, ৭০ বছর কিংবা তার বেশি বয়সের সকল প্রবীণ নাগরিক, তাদের আর্থ-সামাজিক অবস্থা যেমনই হোক না কেন Ayushman Bharat PM Jan Arogya Yojana র সুবিধা গুলি পাবেন।

Free treatment up to Rs 5 lakh: ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাবেন -

Ayushman Bharat PM Jan Arogya Yojana র মাধ্যমে সুবিধাভোগীরা একাধিক সুবিধা পাবেন। যেমন হাসপাতালে ভর্তি হলে এই যোজনার মাধ্যমে যে কার্ড দেওয়া হয় তার মাধ্যমে ক্যাশলেস চিকিৎসার সুবিধা পাওয়া যায়। তা বলবত থাকবে। এই যোজনার উদ্দেশ্যে হল, চিকিৎসার যে বিপুল খরচ তা কমানো।

শুধু তাই নয়, সাধারণ মানুষের উপর বিমার এবং চিকিৎসা সংক্রান্ত খরচ কমানো। এই যোজনার মাধ্যমে হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন আগে এবং হাসপাতালে ভর্তি হওয়ার ১৫ দিন পর্যন্ত সমস্ত খরচ কভার করে৷ যা খুবই গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের কাছে।

বলে রাখা প্রয়োজন, দেশে 'আয়ুষ্মান ভারত' স্কিম কাজ করলেও বাংলার জন্য প্রযোজ্য না। যা নিয়ে একাধিক কেন্দ্র-রাজ্য সংঘাত দেখা গিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+