সংসদ ভবনে রাখা হবে ঐতিহ্যবাহী Sengol! কিন্তু কি এই বস্তু জানেন?

খুলে যাচ্ছে নতুন সংসদ ভবনের দরজা! আগামী ২৮ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন। যদিও উদ্বোধন নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। তৃণমূল সহ একাধিক দল এই অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছে। যদিও সমস্ত বিরোধীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার আবেদন জানানো হয়েছে।

আর এর মধ্যেই আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হলেন অমিত শাহ। বক্তব্যের শুরুতেই সংসদ ভবনের ইতিহাস তুলে ধরেন তিনি। বলেন, সংসদ আমাদের ইতিহাস। সাংস্কৃতিক ঐতিহ্য ও সভ্যতাকে আধুনিকতার সাথে সংযুক্ত করার একটি সুন্দর প্রয়াস। সঠিক সময়ে নয়া এই ভবন তৈরি করা হয়েছে।

সংসদ ভবনে রাখা হবে ঐতিহ্যবাহী Sengol!

প্রায় ৬০ হাজার শ্রমিক দিন-রাত কাজ করেছে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সবাইকেই প্রধানমন্ত্রী মোদী সম্মান জানাবেন বলেও এদিন জানিয়েছেন তিনি। অন্যদিকে নয়া সংসদ ভবনে সমস্ত বিরোধীদের উপস্থিত থাকা উচিত বলে জানিয়েছেন শাহ। তাঁর কথায়, এমন একটা অনুষ্ঠানকে রাজনীতিকরণ করা উচিত নয়।

এদিন নয়া সংসদ ভবনে ঐতিহ্যবাহী Sengol রাখা হবে বলেও এদিন জানিয়েছেন অমিত শাহ। এর লম্বা ইতিহাস রয়েছে। ইংরেজদের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর হিসাবে Sengol দেওয়া হয়েছিল। সেটিই নয়া পার্লামেন্ট ভবনে রাখা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঐতিহাসিক ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতেই এহেন পদক্ষেপ বলেও জানিয়েছেন তিনি। ঐতিহ্যবাহী Sengol স্থাপনের জন্যে সংসদই উপযুক্ত এবং পবিত্র বলেও এদিন উল্লেখ করেছেন অমিত শাহ। কোনও সংগ্রহ শালাতে তা রাখা ঠিক নয় বলেও মন্তব্য তাঁর। যখন নয়া সংসদ ভবন দেশের মানুষের প্রতি উৎসর্গ প্রধানমন্ত্রী করবেন তখনই Sengol তুলে দেওয়া হবে হবে। জেটি তামিলনাড়ু থেকে এসেছে বলে জানিয়েছেন শাহ।

https://publish.twitter.com/?query=https%3A%2F%2Ftwitter.com%2FANI%2Fstatus%2F1661260984978386944&widget=Tweet

কিন্তু কি এই Sengol?

অমিত শাহ জানিয়েছেন, Sengol ১৯৪৭ সালের ১৪ অগাস্ট জহরলাল নেহেরু ব্যবহার করেছিলেন। ইংরেজরা যখন ক্ষমতা ভারতের হাতে তুলে দেয় সেই সময় এই Sengol-এ ব্যবহার করা হয়েছিল। তামিল মানুষের কাছ থেকে তা স্বীকার করেছিলেন নেহেরু। Sengol একটি তামিল শব্দ বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যার অর্থ হল ধর্ম, সত্য এবং নিষ্ঠা! Sengol-এর সঙ্গে দীর্ঘ একটা ইতিহাস এবং পরম্পরা যুক্ত রয়েছে বলে জানিয়েছেন শাহ। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যখনই বিষয়টি নজরে আসে তা নিয়ে তদন্ত শুরু হয়। আর এরপরেই Sengol দেশের সামনে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন শাহ। দীর্ঘদিন এলাহাবাদের একটি সংগ্রহ শালাতে সেটি রাখা হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+