Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

পুর্ণিমায় রাম লালা দর্শনে লম্বা ভিড়, বড় সিদ্ধান্ত ট্রাস্টের! প্রজাতন্ত্র দিবসের আগে বাড়ল নিরাপত্তাও

Ram Mandir Inauguration: আজ বৃহস্পতিবারও দর্শনার্থীদের লম্বা লাইন রামমন্দিরের বাইরে। সোমবার রামমন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে গোটা দেশ। আর এরপর থেকেই আবেগে ভাসছে গোটা দেশ।

কার্যত প্রত্যেকদিনই ভিড় বাড়ছে। হিমশিম খেতে হচ্ছে প্রশাসনকে। এই অবস্থায় রামলালা দর্শনের (Ram Mandir Inauguration) সময় বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Ram Mandir Inauguration

অয্যোধ্যার আইজি রেঞ্জ (IG Range Ayodhya) প্রবীণ কুমার জানিয়েছেন, আজ পবিত্র পুর্নিমা। সকাল থেকেই ভক্তদের ভিড়। পবিত্র এদিন মানুষ স্নান সেরে কালি পা'য়ে মন্দিরে আসছেন। প্রায় এই দীর্ঘপথে কোনও যাতে সমস্যা না হয় সেজন্যে একাধিক ব্যবস্থা থাকছে বলে জানিয়েছেন ওই আধিকারিক।

অন্যদিকে রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। এই অবস্থায় রামমন্দিরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আরপিএফ সহ একাধিক নিরাপত্তা এজেন্সিকে অয্যোধ্যায় হাই অ্যালার্টে রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি রাম মন্দির খুলে রাখার সময়সীমা রদবদল করা হয়েছে।

ব্যাপক ভিড় সামাল দিতেই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে ভক্তদের এই বিষয়ে অবহিত করে জানানো হয়েছে। আর সেই মতো সকাল ৬টায় খুলে দেওয়া হবে মন্দিরের গেট। আর তা খোলা থাকবে ১১ টা পর্যন্ত। অন্যদিকে রাত ১০ টা পর্যন্ত রাম লালা ভক্তদের দর্শন দেবেন বলে জানা গিয়েছে।

দীর্ঘ এই সময় ধরেই ভক্তরা পুজো দিতে পারবেন বলেও ট্রাস্টের তরফে জানানো হয়েছে। অন্যদিকে মন্দিরে ঢোকা-বেরনোর ক্ষেত্রে লাইন কড়া ভাবে মানা হচ্ছে। জন সাধারণের জন্যে মন্দিরের গেট খোলার পর মঙ্গলবারই প্রায় ৫ লাখ মানুষ দর্শন করেন রাম লালার।

যা কার্যত বিশ্বরেকর্ড। তবে প্রবল এই ভিড় সামাল দিতে হিমশিম খায় পুলিশ-প্রশাসন। ভিড়ের চাপে কার্যত পদপিষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়। বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। এরপরেই গোটা ঘটনা নিয়ে দীর্ঘ বৈঠক করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অন্যদিকে রাম মন্দির ঘিরে যেভাবে আবেগ আছড়ে পড়ছে সেদিকে তাকিয়ে মন্ত্রিসভার সদস্যদের আপাতত মার্চ মাস পর্যন্ত অয্যোধ্যায় না যাওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিড়ের মধ্যে যদি মন্ত্রীরা সেখানে যান তাতে সমস্যা আরও বাড়তে পারে। সমস্যা বাড়বে। আর তা ভেবেই প্রধানমন্ত্রীর এহেন পরামর্শ বলে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+