'দেশবাসীর রক্ত গরম হচ্ছে, সুরক্ষাবাহিনীকে সমস্ত ছাড় দেওয়া রয়েছে', বার্তায় কোন ইঙ্গিত মোদীর
কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তায় জানিয়ে দেন 'জওয়ানদের আত্মবলিদান বৃথা যাবে না'।
কাশ্মীরের পুলওয়ামায় নৃশংস জঙ্গি হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট বার্তায় জানিয়ে দেন 'জওয়ানদের আত্মবলিদান বৃথা যাবে না'। আর ঘটনার রাত পোহাতেই ফের একবার স্পষ্ট বার্তায় ইসলামাবাদকে হুঁশিয়ারি দিলেন মোদী। এদিন দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ক্ষোভ উগড়ে দেন মোদী।

#WATCH PM Narendra Modi pays tribute to CRPF soldiers who lost their lives in #PulwamaTerrorAttack, says, "logon ka khoon khaul raha hai, yeh main samajh raha hun. Humare suraksha balon ko purn swatantra de di gayi hai." pic.twitter.com/kxdCIKe88q
— ANI (@ANI) February 15, 2019
উল্লেখ্য, মোদীর এই বক্তব্য থেকে খুবই স্পষ্ট উরির পর পুলওয়ামার জবাব দিতেও একচুলও পিছপা হচ্ছেনা ১৩০ কোটির দেশ। সুরক্ষাবাহিনীকে সমস্ত রকমের ছাড় দেওয়ার বার্তা দিয়েই মোদী কার্যত এদিন স্পষ্ট করে দেন যে প্রতিরক্ষা বিষয়ে পুলওয়ামার জবাব দিতে কতটা মুখিয়ে রয়েছে সরকার। এদিকে খবর, ইতিমধ্যেই কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে সুরক্ষাবাহিনীর তল্লাশি অভিযান। পৌঁছে গিয়েছে এনএসজি কমান্ডো বাহিনী। শুরু হয়েছে ঘটনার তদন্ত। উল্লেখ্য, এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের সময়, সেনার হাতে গোটা বিষয়ের ব্লু প্রিন্ট তৈরি কার ছাড় দেয় মোদী সরকার। আর এদিন সেনাকে 'স্বাধীনতা দেওয়া'-র মন্তব্য ঘিরে সেরকমই কোনও বার্তা কি প্রধানমন্ত্রী দিতে চাইলেন? এটাই এখন লাখ চাকার প্রশ্ন।












Click it and Unblock the Notifications