কাশ্মীরে তিন 'বিদেশি জঙ্গি'কে এনকাউন্টারে নিকেশ করল সেনা
কাশ্মীরের গান্ডেলবাল জেলার নারানাগ গ্রামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে তিন জঙ্গি।
কাশ্মীরের গান্ডেলবাল জেলার নারানাগ গ্রামে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিকেশ হয়েছে তিন জঙ্গি। প্রাথমিক তদন্তে নিরাপত্তারক্ষীরা জানিয়েছেন, এই তিন জঙ্গি স্থানীয় নয়, বিদেশি। অর্থাৎ মনে করা হচ্ছে এরা পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে এদেশে এসে নাশকতার ছক কষছে।

এদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও গুলি উদ্ধার করা গিয়েছে। বিশেষ সূত্রে খবর পেয়ে জঙ্গিদের উপস্থিতি রয়েছে এরা জানতে পেরেই সেনাবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলেছিল। তারপরই গুলির লড়াই শুরু হয়। এবং তাতে তিন জঙ্গিকে নিকেশ করতে সমর্থ হয়েছে নিরাপত্তা বাহিনী।
একদিকে যেমন রাষ্ট্রপুঞ্জের মঞ্চে দাঁড়িয়ে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করছেন তাঁদের দেশে কোনও সন্ত্রাসবাদী নেই। ঠিক তখনই সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকে নাশকতার ছক কষছে পাকিস্তানি জঙ্গিরা।












Click it and Unblock the Notifications