ত্রিপুরায় সরকার বদলের পর শুরু অশান্তি, জারি ১৪৪ ধারা, আহত শতাধিক
সোমবার বিলোনিয়ায় লেনিনের মূর্তি ভাঙার ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িুয়ে পড়তেই অবস্থার আরও অবনতি হয়েছে। বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ত্রিপুরায় সরকার বদলের পর থেকেই নানা জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করেছিল। তবে সোমবার বিলোনিয়ায় লেনিনের মূর্তি ভাঙার ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িুয়ে পড়তেই অবস্থার আরও অবনতি হয়েছে। বিভিন্ন এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সিপিএমের দাবি, বিভিন্ন জায়গায় অশান্তির জেরে দু'শোর বেশি মানুষ আহত হয়েছেন। [জ্বলছে ত্রিপুরা, আতঙ্কে বিরোধী থেকে সাধারণ মানুষ, দেখুন ভয়াবহতার খণ্ডচিত্র]

বিজেপি ও আইপিএফটি দলের জোট ৬০টি আসনের মধ্যে ৪৩টি পেয়ে ক্ষমতায় এসেছে। তারপর থেকেই রাজনৈতিক দলগুলির মধ্যে বিরোধ শুরু হয়। দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ায় লেনিনের মূর্তি ভাঙার খবরে সেই অশান্তি আরও তীব্রতা পেয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর পূর্ব ভারতে রয়েছেন। মেঘালয়ে নতুন মুখ্যমন্ত্রী কনরাড সাংমার শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন তিনি। ত্রিপুরার নতুন সরকার গঠন করতে হিংসা থামাতে আর্জি জানিয়েছেন রাজনাথ।
বিজেপি দলের তরফেও কর্মী সমর্থকদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। কেউ যদি হাঙ্গামায় জড়িত থাকেন তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তা সত্ত্বেও হিংসার আগুন ধিকিধিকি জ্বলছে।
রাজনাথ সিং ইতিমধ্যে রাজ্যপাল তথাগত রায় ও পুলিশের ডিজিপির সঙ্গে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেছেন। পশ্চিম, উত্তর ও দক্ষিণ ত্রিপুরাতে গোলমালের খবর সামনে এসেছে।
ত্রিপুরার বিজেপি নেতা সুবল ভৌমিকের অভিযোগ, সিপিএম থেকে বিজেপিতে নাম লেখানো লোকজনই এই অশান্তি পাকাচ্ছে। সকলের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications