আফগানিস্তান ইস্যুকে সামনে রেখে শুরু হচ্ছে এসইও বৈঠক! ইমরানের সামনেই আজ হাইভোল্টেজ বক্তব্য রাখতে চলেছেন মোদী
narendra modi, afghanistan, india, china, pakistan, s jaishankar, আফগানিস্তান , ভারত, চিন, পাকিস্তান
আফগানিস্তানে তালিবানি শাসনের শুরু থেকেই গোটা বিশ্বের নজর রয়েছে কাবুলের বুকে। এদিকে, সেই পরিস্থিতির মাঝেই পাকিস্তান, চিনের স্টান্সকে লক্ষ্য রেখে আজ হাইভোল্টেজ এসসিএ বৈঠকে অংশ নেবে ভারত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইতিমধ্যেই এই বৈঠকে অংশ নিতে পৌঁছে গিয়েছেন তাজিকিস্তানে। এদিকে ভারতের জন্য এই বৈঠকের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনের নানা অনুষ্ঠানের মাঝে এদিন প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন। এদিকে, বৈঠকের ফাঁকে চিনের বিদেশমন্ত্রীর সঙ্হে আলোচনায় বসতে পারেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে, বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠকের ফাঁকেই সম্ভবত পাক প্রধানমন্ত্রী ইমরান খানও বৈঠক করতে পারেন বলে ইসলামাবাদ জানিয়েছে।

মোদীর হাইভোল্টেজ বার্তা
এদিন ২১ তম সাংহাই কো অপরেশন অর্গানাইজেশনের বৈঠকে অংশ নিচ্ছে ভারত। এই অর্দানাইজেশেনর অংশ হিসাবে থাকা দেশগুলির প্রতিটিই এই বৈঠকে অংশ নেবে। এদিকে, আফগানিস্তনের সাম্প্রতিক পরিস্থিতি এদিন নজরেষ থাকবে। তারই মাঝে এদিন বৈঠকের প্লেনারি সেশনে বক্তব্য রাকৃখবেন মোদী। এবার এই বৈঠকে দুটি ভাগে হবে। একচি ভার্চুয়াল অন্যটি সরাসরি বৈঠক। সরাসরি বৈঠকে অংশ নিতে তালিকিস্তানের দশানবেতে পৌঁছেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। অন্যদিকে, ভার্চুয়াল মিটে দেশের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবে মোদী। আফগানিস্তান পরিস্থিতিতে যেখানে তালিবান সেখানের মসনদে বসতেই তাকে সমর্খন করে চিন ও পাকিস্তান কূটনৈতিক বার্তা দিয়েছে, সেখানে মোদীর বক্তব্যের দিকে তাকিয়ে রয়েছে বিশ্ব।

নজরে লাদাখ
পূ্র্ব লাদাখে চিন বনাম ভারতের লাগাতার সংঘাতের পর যখন পরিস্থিতি খানিকটা শান্তির দিকে যাচ্ছে,তখনই ভারত সীমান্ত লাগোয়া অংশ চিন নির্মাণ কাজ শুরু করে দিয়েছে। এই হাইওয়ে নির্মাণের কাজকে মোটেও ভালোভাবে নিচ্ছে না ভারত। সেই পরিস্থিতি আজ চিনের বিদেশমন্ত্রী য়াং ই র সঙ্গে বৈঠকে বসতে চলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। উল্লেখ্য, ২০২০ সালে যখন চিন বনাম ভারত সংঘাতে লাদাখ বিধ্বস্ত তযখন এই দুই নেতার উপস্থিতিতে তৎকালীন এসসিও মিটের ফাঁক এক কূটনৈতিক বৈঠকের হাত ধরে পরিস্থিতি খানিকটা আয়ত্তে আসে।

ইমরানের উপস্থিতিতে মোদীর বার্তা
এদিন ভারতীয় সময় সকাল ১১:৩৩ মিনিট থেকে ১১ টা ৪৫ মিনিটের মধ্যে বক্তব্য রাখতে উঠবেন মোদী। সেই সময় এসইএ মিটে উপস্থিত থাকবেন পাকিস্তানেরর প্রধানমন্ত্রী ইমরান খান। সেখানে যে সন্ত্রাসবাদের আলোচনা মোদীর বক্তব্যে থাকবেই, তা বলা বাহুল্য। । যেখানে সদ্য ইউএনএসিতে ভারত পাকিস্তানকে মানবাধিকার ইস্যুতে তুলোধনা করেছে,সেখানে বর্তমানে ইমরানের উপস্থিতিতে মোদী কী বলেন তার দিকে তাকিয়ে বিশ্ব।

পাকিস্তানের পর পর বৈঠক
এদিকে জানা গিয়েছে ,এই বৈঠকের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান একাধিক দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন। উল্লেখ্য, কাশ্মীর ইস্যুতে ইমরানের পাকিস্তান আইওসিকে সঙ্গে নিয়ে বারবার ভারতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ভারতও একের পর এক কূটনৈতিক জবাব দিয়েছে। তবে আজকের হাইভোল্টেজ বৈঠকে কোন বার্তা দিল্লি দেবে তার দিকে তাকিয়ে বিশেষজ্ঞমহল।












Click it and Unblock the Notifications