'দলিত বলতে কী বোঝ?' কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রশ্নপত্র দেখে কড়া বার্তা স্ট্যালিনের
'দলিত বলতে কী বোঝ?' কড়া বার্তা স্ট্যালিনের
জাতপাত নিয়ে প্রশ্ন এবার স্কুলের পরীক্ষায়। ঘটনা নিয়ে রীতিমতো স্তম্ভিত অনেকেই। কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস ৬ এর প্রশ্নপত্রে 'দলিত বলতে কী বোঝ'? প্রশ্ন দেখে ক্ষুব্ধ ডিএমকে নেতা স্টালিন কড়া পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন।

স্টালিন একটি টুইটে প্রশ্ন তোলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের ক্লাস ৬ এর প্রশ্নপত্রে জাতপাত নিয়ে প্রশ্ন কিভাবে আসতে পারে? তাঁর দাবি, এতে স্কুল পড়ুয়াদের মনে জাতপাত বিষয়ক বিভেদ ধরা প্রভাব ফেলবে। সাম্প্রদায়িক বিভাজন তৈরি হবে এমন প্রশ্নপত্র ঘিরে। প্রসঙ্গত, প্রশ্নপত্রটি ছিল ডক্টর বি আর আম্বেদকরের সমাজ ভাবনা নিয়ে থাকলেও তা থেকে 'দলিত বলতে কী বোঝ' নিয়ে প্রশ্নতে গিয়ে ঠেকে। এছাড়াও সেখানে মুসলিম সমাজকে নিয়েও একটি প্রশ্ন নজরে আসে, স্টালিনের টুইটে পোস্ট করা প্রশ্নপত্রের ছবিতে। নিজের টুইটে সিবিএসই-কে কার্যত তুলোধনা করেন স্ট্যালিন।
Shocked and appalled to see that a Class 6 Kendriya Vidyalaya exam contains questions that propagate caste discrimination and communal division.
— M.K.Stalin (@mkstalin) September 7, 2019
Those who are responsible for drafting this Question Paper must be prosecuted under appropriate provisions of law.@HRDMinistry pic.twitter.com/kddu8jdbN7
এদিকে, স্ট্যালিনের পোস্ট করা প্রশ্ন পত্রে দাবি করা হয়, এটি একটি ইন্টারনাল পরীক্ষায় কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রশ্নপত্রে দেখা যায় । তবে, সিবিএসই-র দাবি এই ধরনের কোনও প্রশ্নপত্র সেট করা হয়নি কোনও ক্লাসের জন্য।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications