Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে 'রিভেঞ্জ পর্ন' এর ভয়ঙ্কর প্রবণতা, আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখতে কী করবেন

দেশের স্কুলগুলিতে রিভেঞ্জ পর্নের প্রবণতা বাড়ছে। কোনও সাধারণ স্কুলে নয়, নামী স্কুলগুলিতে এই প্রবণতা দ্রুতলয়ে বাড়ছে।

ভারতের স্কুলে স্কুলে এক ভয়ঙ্কর প্রবণতা আজকাল লক্ষ্য করা গিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার একটি রিপোর্ট বলছে, দেশের স্কুলগুলিতে রিভেঞ্জ পর্নের প্রবণতা বাড়ছে। কোনও সাধারণ স্কুলে নয়, নামী স্কুলগুলিতে এই প্রবণতা দ্রুতলয়ে বাড়ছে।

স্কুলপড়ুয়াদের মধ্যে বাড়ছে 'রিভেঞ্জ পর্ন' এর ভয়ঙ্কর প্রবণতা, আপনার বাচ্চাকে সুরক্ষিত রাখতে কী করবেন

বহু ছাত্রী যারা সম্পর্ক শেষ করে বেরিয়ে গিয়েছে, তারা দেখছে তাদের বিকৃত ছবি ইন্টারনেটে ঘোরাফেরা করছে। যা দেখে সম্মান খোয়ানোর ভয়ে একাকী হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ছে অনেকেই।

এমন ঘটনার মুখোমুখি হলে ছাত্রীরা বাবা-মা অথবা শিক্ষক-শিক্ষিকাকে প্রথমে এই ঘটনা জানাতে চায় না। ছোট ঘটনা থেকে তা বড় আকার নিতে পারে ভেবে অনেকেই মুখ বুজে থাকে।

২০১৪ সালে একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে ২৫৪টি দেশের মধ্যে সাইবারবুলিং বা ইন্টারনেটে অপদস্থ করায় ভারত শীর্ষে রয়েছে। সমীক্ষায় ৩২ শতাংশ বাবা-মা বলেছেন তাঁর সন্তান সাইবারবুলিংয়ের শিকার হয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটে অপদস্থ হলে বা হেনস্থার শিকার হলে সন্তানদের উচিত সঙ্গে সঙ্গে তা অভিভাবকদের জানানো। অভিভাবকদের উচিত তাদের বকা না দিয়ে সমস্যার গভীরে পৌঁছনো। তাদের মনোবিদদের কাছে নিয়ে যাওয়া ও প্রয়োজনে কাউন্সেলিং করানো। অপরাধমূলক প্রবণতা থাকলে অবশ্যই পুলিশের সঙ্গে যোগাযোগ করা উচিত।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+