তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট
তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। টানা ৬দিন ধরে পরপর প্রতিদিনই এই মামলার শুনানি চলেছে সুপ্রিম কোর্টে।
তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে মামলার শুনানির পর রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। টানা ৬দিন ধরে পরপর প্রতিদিনই এই মামলার শুনানি চলেছে সুপ্রিম কোর্টে। শুনানির শেষদিন ছিল এদিন বৃহস্পতিবার। বাদী-বিবাদী দুই পক্ষকেই নিজেদের বক্তব্য পেশের সময় দেয় সুপ্রিম কোর্ট।
ছয়দিন ধরে টানা শুনানি চলছিল সুপ্রিম কোর্টে। মুখ্য বিচারপতি জেএস খেহরের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির বেঞ্চ এই মামলার বিচারের দায়িত্বে রয়েছেন। তিল তালাকের পাশাপাশি নিকাহা হালাল ও মুসলমান পুরুষের বহুবিবাহ নিয়েও আদালতে পিটিশন জমা পড়েছিল।

এই মামলায় শুনানিতে পাঁচ বিচারপতি পাঁচ ধর্মের ছিলেন। ঐতিহাসিক এই মামলায় যা আর এক অনন্য পালক যোগ করেছে। মুসলমান, শিখ, হিন্দু, খ্রিস্টান ও পার্সি বিচারপতি ছিলেন।
অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যারা তিল তালাককে রেখে দেওয়ার পক্ষে দাঁড়িয়েছিল, শুনানিতে জানিয়েছে, ইসলাম ধর্মের সমস্ত কাজীকে নির্দেশ দেওয়া হবে যাতে তিন তালাক নিয়ে মহিলাদের কী মতামত তা নিশ্চিত করতে ও তার প্রতিফলন যাতে নিকাহনামায় প্রতিফলিত হয় তা সুনিশ্চিত করতে।
প্রসঙ্গত গত ১১ মে থেকে তিন তালাক নিয়ে শুনানি চলেছে সুপ্রিম কোর্টে। তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়েই শুধু রায়দান করবে বলে শীর্ষ আদালত জানিয়েছিল। নিকাহ হালাল ও মুসলমান পুরুষের বহুবিবাহ নিয়ে পরে সময় পেলে আদালত শুনানির ব্যবস্থা করবে বলে জানিয়ে দেয়।
{promotion-urls}
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications