রাজনৈতিক প্রার্থীদের অপরাধের মামলা সবিস্তারে দিতে হবে সোশ্যাল মিডিয়ায়! শীর্ষ আদালত আর কী জানাল

সমস্ত রাজনৈতিক দলকে একটি নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট এদিন অপরাধ ও রাজনৈতিক প্রার্থীদের সম্পর্কে অবস্থান স্পষ্ট করেছে। জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে তাদের দলের যে সমস্ত প্রার্থীর বিরুদ্ধে অপরাধের মামলা রয়েছে সেই প্রার্থীদের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করতে হবে অপরাধের মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য।

 সোশ্যাল মিডিয়ায় প্রকাশ

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ

ফেসবুক থেকে টুইটার অপরাধে অভিযুক্ত নেতাদের সমস্ত রকমের সোশ্যাল মিডিয়া সাইট ও ওয়েবসাইটে দিতে হবে তাঁদের সঙ্গে জড়িত অপরাধের মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য। এদিন , রাজনীতিতে অপরাধের প্রবেশ সংক্রান্ত একটি মামলার শুনানিতে এমন নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের সাফ বার্তা

আদালতের সাফ বার্তা

এবিষয়ে আদালত সাফ জানিয়েছে যে , অপরাধের মামলায় অভিযুক্ত কোনও সদস্যদেক প্রার্থী করলে, কেন তাঁকে প্রার্থী করা হচ্ছে তার জবাবদিহি মনোনয়ন পেশের ৭২ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনের কাছে করতে হবে সংশ্লিষ্ট দলকে। কেন একজন রাজনৈতিক নেতা অপরাধে অভিযুক্ত হয়েও পার্টির প্রার্থীপদের টিকিট পাচ্ছেন , তা ব্যাখ্যা করতে হবে দলকে।

 রাজনীতিতে অপরাধের প্রবেশ

রাজনীতিতে অপরাধের প্রবেশ

রাজনীতিতে ক্রমাগত অপরাধের প্রবেশ ঘটছে। আর তার তা বিপজ্জনক পথে এগিয়ে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আর তার জেরেই এমন একটি পদক্ষেপ সুপ্রিম কোর্টের। এর আগে ২০১৮ সালে ভারতীয় সংসদকে সুপ্রিম কোর্ট জানিয়েছিল , আইন করে রাজনীতিতে অপরাদের প্রবেশ যেন বন্ধ করা হয়। আর তারপর আজকের এই নির্দেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+