গার্গী কলেজের শ্লীলতাহানি নিয়ে আদৌ কি হবে সিবিআই তদন্ত, যে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত! গ্রেফতার ১০
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন গার্গী কলেজে ছাত্রীদের হেনস্থা নিয়ে সিবিআই তদন্তের দাবিতে আবেদন করতে হবে দিল্লি হাইকোর্টে।
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন গার্গী কলেজে ছাত্রীদের হেনস্থা নিয়ে সিবিআই তদন্তের দাবিতে আবেদন করতে হবে দিল্লি হাইকোর্টে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এমনটাই জানিয়েছে আবেদনকারী আইনজীবী এমএন শর্মাকে। এদিকে এদিন গার্গী কলেজের শ্লীলতাহানির ঘটনায় ১০ জন ছাত্রকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।

গার্গী কলেজে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার ১০ ছাত্র
গার্গী কলেজে ছাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় ১০ জন ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে হাউজখাস থানায় ৪৫২, ৩৫৪, ৫০৯ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গত সপ্তাহের ঘটনায় ইতিমধ্যেই মুখ খুলেছেন স্বরা ভাস্কর ও হুমা কুরেশির মতো নায়িকারা।

ঘটনার তদন্তে ১১ টি দল
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শ্লীলতাহানির ঘটনার তদন্তে ১১ টি দল কাজ করছে। অভিযুক্তদের সনাক্ত করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। পেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি, কয়েকজনকে সনাক্ত করা গিয়েছে বলে দাবি দিল্লি পুলিশের আধিকারিকদের।

বার্ষিক ফেস্ট চলাকালীন যৌন হেনস্থার অভিযোগ
দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন গার্গী কলেজে বার্ষিক ফেস্ট চলাকালীন মদ্যপরা ছাত্রীদের যৌন হেনস্থা করে বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শীদর দাবি গত বৃহস্পতিবার সন্ধে নাগাদ কলেজের ভিতরে ঢুকে পড়েছিল বেশ কয়েকজন মদ্যপ যুবক। যদিও কলেজ অধ্যক্ষ জানান, তিনি কিছুই জানেন না। দিল্লি পুলিশও প্রথমের দিকে বিষয়টিতে গুরুত্ব দেয়নি বলেই অভিযোগ। নিরাপত্তারক্ষীদের সামনেই বিকেল ৪ টে তেকে রাত নটা পর্যন্ত বহিরাগতরা তাণ্ডব চালায় বলে অভিযোগ।

গার্গী কলেজের ঘটনায় সিবিআই তদন্তের দাবি
গার্গী কলেজের ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন আইনজীবী এমএল শর্মা। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টে আবেদন করতে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications