এসবিআই গ্রাহকদের অ্যাকাউন্টের গোপন তথ্য ফাঁস! সাম্প্রতিক রিপোর্ট ঘিরে চরম চাঞ্চল্য
এসবিআই গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে টেকক্রাঞ্চের সাম্প্রতিক রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী গ্রাহকদের গোপনীয়তা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে এসবিআই।
এসবিআই গ্রাহকদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে টেকক্রাঞ্চের সাম্প্রতিক রিপোর্ট। রিপোর্ট অনুযায়ী গ্রাহকদের গোপনীয়তা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে এসবিআই। বলা হচ্ছে, এসবিআই সার্ভারের মাধ্যমে গ্রাহকদের যাবতীয় গোপনতথ্য এবার প্রকাশ্যে আসতে শুরু করেছে।

রিপোর্টে প্রকাশিত তথ্য বলছে, এসবিআই সার্ভার যা দু'মাসের জন্য এসবিআই কুইক তত্ত্বাবধান করছিল , তার মাধ্যমেই তথ্য ফাঁস হয়েছে। এই প্রক্রিয়ায় গ্রাহকের অ্যাকাউন্ট ব্যালেন্স নিয়ে মেসেজ বা কল নির্ভর যে ব্যবস্থাপনা রয়েছে , তার দ্বারাই ফাঁস হয়েছে তথ্য। রিপোর্টে দাবি, পাসওয়ার্ড নিয়ে একদমই সুরক্ষা দিতে পারছে না এসবিআই। তবে এটা জানা যায়নি, যে কতদিন ধরে ওই সার্ভার খোলা ছিল। যার হাত ধরে ডেটাবেসের রিয়েল টাইম টেক্সট মেসেজ, অ্যাকাউন্ট ব্যালেন্স প্রকাশ্য়ে আসছে।
বিশেষজ্ঞদের ধারণা 'রেসপনসিবল ভালনারেবিলিটি ডিসক্লোজার' নীতি গ্রহণ করা উচিত ব্য়াঙ্কের। গ্রাহক সুরক্ষার বিষয়টি নিয়ে আরও জোরদার হওয়া উচিত সরকারের। এর আগে, গ্রাহকদের আধারের তথ্য প্রকাশ নিয়েও ব্যাপক সমস্যায় পড়ে এসবিআই। তারপর নতুন করে এই তথ্যফাঁস কাণ্ড নিয়ে রীতিমত সরগরম সমস্ত মহল।












Click it and Unblock the Notifications