আজ থেকে বদলে যাচ্ছে এটিএম-এ টাকা তোলার নিয়ম, কোন নিয়ম চালু করল SBI
আজ থেকে বদলে যাচ্ছে এটিএম-এ টাকা তোলার নিয়ম, কোন নিয়ম চালু করল SBI
আজ থেকেই বদলে যাচ্ছে এসবিআইয়ে এটিএমে টাকা তোলার নিয়ম। এবার ওটিপির মাধ্যমে টাকা তুলতে হবে গ্রাহকদের। ১০,০০০ টাকা বা তার বেশি পরিমানে টাকা এটিএম থেকে তুলতে গেলেই এবার ওটিপি আসবে গ্রাহকদের মোবাইলে। সেই ওটিপি দিলে তবেই টাকা বেরিয়ে আসবে এটিএম থেকে। কাজেই এবার এটিএমে টাকা তুলতে গেলে নিজের মোবাইল সঙ্গে রাখতে হবে গ্রাহকদের শুধু মাত্র এটিএম কার্ড নিলেই হবে না।

গোটা দেশেই সব স্টেট ব্যাঙ্কের এটিএমে এই নতুন নিয়ম কার্যকর হয়েছে আজ থেকে। গ্রাহকদের সুরক্ষিত রাখতেই এই নিয়ম চালু করা হয়েছে বলে জানানো হয়েছে। ১০,০০০ বা তার বেশি পরিমানে টাকা তুলতে গেলে গ্রাহকদের মোবাইল নম্বর যেটা ব্যাঙ্কে রেজিস্ট্রার আছে তাতে ওটিপি পাঠাবে ব্যাঙ্ক। সেই ওটিপি দিলে তবেই টাকা হাতে আসবে। নইলে ট্রানজাকশন ক্যানসেল হয়ে যাবে।
সকাল ৮টা থেকে রাত আটটা পর্যন্ত এই পরিষেবা পাবেন এসবিআইয়ের গ্রাহকরা। গোটা দেশেই এই নিয়ম চালু করা হয়েছে। তারজন্য এসবিআইয়ের সব এটিএমে একটি করে ওটিপি স্ক্রিন থাকবে। এসএমএসে মিনি স্টেটমেন্ট পেয়ে যাবেন গ্রাহকরা। গত কয়েক মাসে একাধিক প্রতারণার ঘটনা প্রকাশ্যে এসেছে। তারপরেই এই নিরাপত্তার কড়াকড়ি তৈরি হয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications