পতিদারদের তীব্র প্রতিরোধ সত্ত্বেও কোথায় বাজিমাত করল বিজেপি
পতিদারদের একটা অংশ বিজেপিকে সমর্থন করায় এযাত্রায় বেঁচে গিয়েছে নরেন্দ্র মোদীর দল।
গুজরাত নির্বাচনে এবার বড় প্রতিরোধ গড়ে তুলল পতিদার সমাজ। কয়েকটি আসনে বিজেপিকে হারানো ছাড়াও কয়েকটি আসনে হারের কাছাকাছি বিজেপিকে পৌঁছে দিয়েছে পতিদারদের ভোট। তবে তাদের একটা অংশ বিজেপিকে সমর্থন করায় এযাত্রায় বেঁচে গিয়েছে নরেন্দ্র মোদীর দল।

মোট ৫২টি আসনে পতিদারদের ভোট ছিল ২০ শতাংশের বেশি। সেখানে বিজেপি জিতেছে ২৮টি আসন। কংগ্রেস জিতেছে ২৩টি আসন। একটি আসন জিতেছে নির্দল প্রার্থী।
২০১২ সালে অথচ চিত্রটা ছিল অন্যরকম। তখনও সংরক্ষণ নিয়ে পতিদারদের আন্দোলন দানা বাঁধেনি। হার্দিক প্যাটেলের নাম তখন ভেসে ওঠেনি। বিজেপি জিতেছিল ৩৬টি আসন। কংগ্রেস জেতে ১৪টি আসন। দুটি আসন জেতে গুজরাত পরিবর্তন পার্টি।
সৌরাষ্ট্র এলাকায় কংগ্রেস দারুণ পারফরম্যান্স করেছে। রাহুল গান্ধীর দল ৩০টি ও বিজেপি ২৩টি আসন পেয়েছে। এনসিপি পেয়েছে ১টি আসন।
পতিদার আন্দোলনের ফলে ২০১২ সালে যেখানে ৪৭জন বিধায়ক ছিলেন, সেখানে ২০১৭ সালে ৪৪জন বিধায়কে এসে তা ঠেকেছে। এর মধ্যে লেউভা পতিদার ২৫ জন ও বাকী ১৯ জন কাড়ভা পতিদার রয়েছেন। সৌরাষ্ট্রে পতিদারদের প্রভাব থাকলেও সুরাত, মেহসানা ও রাজকোট এলাকায় বিজেপির ভালো ফল আটকাতে পারেননি হার্দিক প্যাটেল। তবে দাঁত অবশ্যই ফোটাতে পেরেছেন। কারণ এই এলাকাগুলিতে বিজেপি কোথাও তিনশো, কোথাও পাঁচশো, কোথাও হাজার ভোটে জিতেছে।
আদিবাসী এলাকায় ২০১৭ সালে এসে বিজেপি ২২টি আসনের মধ্যে ১৬টি আসন পেয়েছে, আর কংগ্রেস পেয়েছে ২২টি আসন। যা বিজেপির ভিত নাড়িয়ে দিয়েছে। তবে শেষ অবধি শহরের পতিদারদের ভোটই অক্সিজেন জুগিয়েছে বিজেপিকে। সৌরাষ্ট্র থেকে বেরিয়ে সুরাটের শহর এলাকায় এসে বাস করা পতিদাররাই বিজেপির মুখরক্ষা করেছে।
-
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের












Click it and Unblock the Notifications