শিল্পে বিনিয়োগের বিপুল সম্ভাবনা নিয়ে সৌদি আরবের সঙ্গে ১২টি চুক্তি স্বাক্ষর ভারতের

জেগে উঠেছে শেয়ার বাজার। এরই মধ্যে আবার নতুন করে বিনিয়োগের বার্তা নিয়ে এসো সৌদি আরবের সঙ্গে ভারতের ১২টি চুক্তি। সৌদি আরব সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জেগে উঠেছে শেয়ার বাজার। এরই মধ্যে আবার নতুন করে বিনিয়োগের বার্তা নিয়ে এসো সৌদি আরবের সঙ্গে ভারতের ১২টি চুক্তি। সৌদি আরব সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের সঙ্গে বৈঠক সেরেছেন তিনি। সেখানেই ১২টি বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সৌদি আরবের সঙ্গে ১২টি চুক্তি

সৌদি আরবের সঙ্গে ১২টি চুক্তি

শিল্পে বিনিয়োগ, পুনর্নবীকরণ যোগ্য শক্তি, সুরক্ষায় সহযোগিতা এবং অসামরিক বিমান পরিবহন সহ একাধিক ক্ষেত্রে সৌদি আরবের সঙ্গে ১২টি চুক্তি স্বাক্ষর করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমনের উপস্থিতিতেই স্বাক্ষরিত হয়েছে চুক্তিগুলি।

পারস্পরিক সহযোগিতার বার্তা

পারস্পরিক সহযোগিতার বার্তা

দুই রাষ্ট্র প্রধানই বাণিজ্য, প্রতিরক্ষা, রাজনীতি, নিরাপত্তা, বিনিয়োগ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছে। পুণর্নবীকরণ শক্তি উৎপাদনের ক্ষেত্রে দুই দেশ সবথেকে বেশি সহযোগিতার বার্তা দিয়েছে। একই সঙ্গে মাদক পাচার বন্ধেও যৌথ অভিযানের সহমত হয়েছে দুই দেশ। সৌদি অ্যারামকোর সঙ্গেও চুক্তি বদ্ধ হয়েছে ভারত। এতে ভারতে পেট্রোলের দাম কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে চুক্তি আশা যাগাচ্ছে শেয়ার বাজারে

সৌদি আরবের সঙ্গে চুক্তি আশা যাগাচ্ছে শেয়ার বাজারে

সৌদি আরবের সঙ্গে ১২টি চুক্তি শেয়ার বাজারে প্রভাবে ফেলতে শুরু করেছে। ইতিমধ্যেই চাঙ্গা হয়ে উঠেছে শেয়ার বাজার। মঙ্গলবার থেকেই ৪০,০০০ ছুঁয়ে ফেলেছে সেনসেক্ট। বুধবার বাজার খোলার সঙ্গে সঙ্গে সেটা আরও বেড়েছে।

নতুন করে আশা জাগছে শেয়ার বাজারে। সৌদি আরবের সঙ্গে ভারতের ১২টি চুক্তি বিনিয়োগ আনবে দেশে। এমনকী একাধিক ক্ষেত্রের বাজার চাঙ্গা হওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+