বহিঃষ্কৃত শশীকলা নটরাজন, মিলে গেল এআইএডিএমকে-র দুই বিরুদ্ধ গোষ্ঠী
দল থেকে বহিঃষ্কার করা হল এআইএডিএমকে-র সর্বোচ্চ পদে একসময়ে উড়ে এসে জুড়ে বসা শশীকলা নটরাজনকে। এদিন এআইএডিএমকে (আম্মা) ও এআইএডিএমকে (পুতরাচি থালাইভী আম্মা) দুটি দল এক হয়ে গেল।
চেন্নাই, ১৮ এপ্রিল : জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরেই। কর্ণাটকের জেলে বসে হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় জেল খাটছে শশীকলা নটরাজন। আর এদিকে তামিলনাড়ুতে তার ভাগ করে দেওয়া এআইএডিএমকে-র দুই বিবদমান শিবিরকে মেলানোর চেষ্টা তলে তলে শুরু হয়ে গিয়েছিল।
এবং শেষ পর্যন্ত হলও তাই। দল থেকে বহিঃষ্কার করা হল এআইএডিএমকে-র সর্বোচ্চ পদে একসময়ে উড়ে এসে জুড়ে বসা শশীকলা নটরাজনকে। এদিন এআইএডিএমকে (আম্মা) ও এআইএডিএমকে (পুতরাচি থালাইভী আম্মা) দুটি দল এক হয়ে গেল। এবং শশীকলা ও তার পরিবারের সকলকে দল থেকে বের করে দেওয়া হল।

এদিন তামিলনাড়ুর মন্ত্রিসভার সদস্য জয়কুমার এই ঘোষণা করেন। জানান, এখন শশীকলা শিবির বলে দলে আর কিছু রইল না। শশীকলা ও তার পরিবারকে ছাড়াই এবার দল এগিয়ে যাবে। ফলে টিটিভি দিনাকরনেরও বহিঃষ্কার হয়ে গেল ধরে নেওয়াই যায়।
দুই বিবদমান গোষ্ঠী ই পালানিস্বামীর দল ও অন্যদিকে ও পন্নিরসেলবমের দল একসঙ্গে মিলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করাতেই এই সিদ্ধান্ত। এদিন জয়কুমার জানিয়েছেন, দেড় কোটি দলীয় সমর্থক মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। পুরো এআইএডিএমকে পরিবারে ফের মিলে গেল।
শশীকলা নটরাজন এই মুহূর্তে কর্ণাটকের জেলে হিসাব বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়ে চার বছরের জেল খাটছেন। তার অংশের হয়ে টিটিভি দিনাকরণ জয়ললিতার বিধানসভা আসনে লড়াই করছিল ও পন্নিরসেলবম গোষ্ঠীর বিরুদ্ধে। এবার সেই লড়াইয়ের অবসান ঘটল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications