সঞ্জয় দত্তের এক মাসের প্যারোল মঞ্জুর, বিতর্ক

গত অক্টোবরেই ১৪ দিনের প্যারোলে বাড়ি এসেছিলেন সঞ্জয়। তখন কারণ ছিল শারীরিক অসুস্থতা। সেই সময়সীমা ২ সপ্তাহ পর্যন্ত বাড়ানোও হয়েছিল। আবার মান্যতার অসুস্থতার কারণে সঞ্জয়ের এক মাসের প্যারোল মঞ্জুর করা হল, যেখানে মান্যতা সুস্থ সবল আছে বলেই পরিস্থিতির ইঙ্গিত। স্বভাবতই প্রশ্ন উঠছে অভিনেতা সঞ্জয় দত্তের বিষয়ে কী নমনীয় মনোভাব দেখাচ্ছে প্রসাশন?
পুণের ডিভিশনাল কমিশনার প্রভাকর দেশমুখ সঞ্জয় দত্তের প্যারোল দরখাস্তে স্বাক্ষর করেছেন। এবং তিনি বলেন প্রথমে এসংক্রান্ত রিপোর্ট ভাল করে বিচার করার পরই প্যারোলের দরখাস্ত পাস করা হয়েছে। এই বিষয়ে প্রশ্ন তুলেছে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাটিল। সঞ্জয় দত্তকে একমাসের যে প্যারোল অনুমোদন করা হয়েছে তার পিছনে যৌক্তিকতা জানতে চেয়েছেন তিন।
এদিকে বৃহস্পতিবার রাতে শাহিদ কাপুরের নতুন ছবি 'আর রাজকুমার'-এর স্পেশ্যাল স্ক্রিনিং-এ জুহুর একটি স্টুডিওতে বন্ধুদের সঙ্গে উপস্থিত ছিলেন। তার পরে ইরোস ইন্ডিয়ার এমডি সুনীল লুল্লার স্ত্রী কৃষিকা লুল্লার স্ত্রী জন্মদিনের পার্টিতে আয়ুস্মান খুরানা ও শাহিদ কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন।
উল্লেখ্য, একই মুম্বই বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত সত্তর বছরের জাইবুন্নিসা কাজির প্যারোল আবেদন মঞ্জুর করা হয়নি।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications