Sandip Ghosh: আজ থেকে আর ডাক্তার নন সন্দীপ ঘোষ! হারালেন প্রেসক্রিপশনও লেখার অধিকারও
Sandip Ghosh: নৈতিক জয় জুনিয়র চিকিৎসকদের (RG Kar Hospital Doctor Protest)! বাতিল করা হল সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন। বুধবারই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে জানাল পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল। ফলে এখন থেকে আর ডাক্তার নন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ।
ফলে প্রেসক্রিপশনও আর লেখার কোনও অধিকার থাকল না। যা অবশ্যই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের নৈতিক জয় হিসাবেই দেখা হচ্ছে। ধর্ষণ এবং খুনের ঘটনা সন্দীপ ঘোষ (Sandip Ghosh) আড়াল করার চেষ্টার অভিযোগও উঠতে শুরু করেছে। এমনকি তথ্য প্রমাণের অভিযোগকে গ্রেফতারও করেছে সিবিআই।

এই অবস্থায় সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কেন বাতিল করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন ওঠে। এই বিষয়ে লাগাতার দাবি জানাতে থাকেন জুনিয়র ডাক্তাররা। সম্প্রতি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে সন্দীপ ঘোষকে শোকজ করে একটি চিঠি পাঠানো হয়। কেন তাঁর রেজিস্ট্রেশন বাতিল করা হবে না সে বিষয়ে জানতে চেয়ে সেই চিঠি দেওয়া হয়।
বেশ কিছুদিন কেটে গেলেও কোনও জবাব আসেনি। এরপরেই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের তরফে সন্দীপ ঘোষের (Sandip Ghosh) রেজিস্ট্রেশন বাতিল করা হল। ইতিমধ্যে তা চিঠি দিয়ে তাঁকে জানিয়েও দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের এক আধিকারিক জানিয়েছেন, আলোচনা করে নিয়ম মেনেই আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের রেজিস্ট্রেশন বতিল করা হল। নিজস্ব আইন মেনেই এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, এটা জুনিয়র ডাক্তারদের একটা বড় দাবি ছিল। সেই দাবি মেনেই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে কাউন্সিলের তরফে।
বলে রাখা প্রয়োজন, একজন চিকিৎসকদের কাছে রেজিস্ট্রেশন নম্বর খুবই গুরুত্বপূর্ণ। যা বাংলার ক্ষেত্রে রাজ্য মেডিক্যাল কাউন্সিল দেয়। আর এই নম্বর না থাকলে চিকিৎসা করা সম্ভব হয় না চিকিৎসকদের। আর সেটাই কার্যত কেড়ে নেওয়া হল সন্দীপ ঘোষের কাছ থেকে। যা নিঃসন্দেহে বড় ধাক্কা তাঁর কাছে। এই বিষয়ে তাঁর পরিবারের তরফে কোনও বকজতব্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications