লিঙ্গ পরিবর্তন করার হাতে নাতে 'ফল' পেলেন নৌবাহিনীর এই নাবিক
লিঙ্গ পরিবর্তন করিয়ে এখন শাস্তির মুখে ভারতীয় নৌবাহিনীর এক নাবিক। তাঁকে চাকরি থেকে বরখাস্তের সুপারিশ করেছে ভারতীয় নৌসেনা।
লিঙ্গ পরিবর্তন করিয়ে এখন শাস্তির মুখে ভারতীয় নৌবাহিনীর এক নাবিক। তাঁকে চাকরি থেকে বরখাস্তের সুপারিশ করেছে ভারতীয় নৌসেনা। এভাবে লিঙ্গ পরিবর্তন করিয়ে তিনি নৌবাহিনীর শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে কেন্দ্রীয় প্রতিরক্ষমন্ত্রকের কাছে অভিযোগ জানানো হয়েছে।

নৌবাহিনীর ওই নাবিক অনেকদিন ধরেই নিজেকে নারী হিসেবেই ভাবতে শুরু করেছিলেন। সেইমতই চুপিসাড়ে অস্ত্রোপচার করিয়ে লিঙ্গ পরিবর্তন করান তিনি। কিন্তু এরপরই বিশাখাপট্টনম বেসে আইএনএস একসিলাতে ফিরে এসেই তোপের মুখে পড়েন তিনি। নৌবাহিনীর দাবি, সাত বছর আগে তিনি একজন ভারতের পুরুষ নাগরিক হিসেবেই নৌবাহিনীতে যোগ দিয়েছিলেন। কিন্তু এখন আর তিনি পুরুষ নন, তাই তিনি নিয়মভঙ্গ করেছেন। শো-কজের পর আপাতত তাঁকে নাবিকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এমনকী তিনি যাতে নৌবাহিনীতে আর চাকরি করতে না পারেন, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের কাছে এই সুপারিশও করেছে নৌবাহিনী। নিয়ম অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনীতে অন্তত ১৫ বছর কাজ করলে তবেই পেনশন পাওয়া যায়। সেক্ষেত্রে চাকরি গেলে পেনশনও পাবেন না এই কর্মী।
ভারতীয় নৌবাহিনীতে মহিলাদের নিয়োগ হলেও তা খুবই কম। আর নাবিক হিসেবে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারেন। অবশ্য লিঙ্গ পরিবর্তন, সমকামীতা নিয়ে কোনও নির্ধারিত নিয়ম কানুন নেই ভারতীয় সশস্ত্রবাহিনীতে।












Click it and Unblock the Notifications