সাহারাশ্রী সুব্রত রায় প্রয়াত, অবসান এক বর্ণবয় অধ্যায়ের

প্রয়াত হলেন বিশিষ্ট ব্যবসায়ী তথা সাহারা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সুব্রত রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ রোগ ভোগের পরে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মঙ্গলবার রাত সাড়ে দশটা নাগাদ তাঁর প্রয়াণ ঘটেছে বলে সাহারা গোষ্ঠীর তরফে জানানো হয়েছে।

সুব্রত রায়ের মরদেহ বুধবার লখনৌয়ের সাহারা সিটিতে নিয়ে আসা হবে। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। সুব্রত রায় রেখে গেলেন তাঁর স্ত্রী, পুত্র এবং এক ভাইকে।

সাহারাশ্রী সুব্রত রায় প্রয়াত, অবসান এক বর্ণবয় অধ্যায়ের

সাহারা গোষ্ঠী তরফে এদিন সুব্রত রায়ের মৃত্যুর খবর জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্ডিও রেস্পিরেটরি অ্যারেস্ট এর কারণে সাহারাশ্রী সুব্রত রায়ের জীবনাবসান হয়েছে। হৃদরোগের সমস্যা ছাড়াও হাইপারটেনশন, ডায়বেটিস সহ একাধিক গুরুতর রোগে আক্রান্ত ছিলেন সুব্রত রায়। শরীর আরও অসুস্থ হওয়ায় ১২ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তার দুদিনের মধ্যেই তাঁর জীবনাবসান হল।

বিহারের আরারিয়ায় ১৯৪৮ সালের ১০ জুন সুব্রত রায়ের জন্ম হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন গোরক্ষপুরের সরকারি টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে। এরপর ব্যবসায় নামেন সুব্রত রায়। ১৯৭৬ সালে সাহারা ফিন্যান্স কিনে মাত্র দু বছরের মধ্যেই সেটিকে তিনি সাহারা ইন্ডিয়া পরিবারে পরিণত করেন। এবং ধীরে ধীরে একটি বৃহত্তর ব্যবসায়িক গোষ্ঠী হিসেবে তুলে ধরেন সাহারাকে।

একটা সময় ভারতীয় রেলের পরে দেশের দ্বিতীয় বৃহত্তম সংস্থা ছিল সাহারা যেখানে সবচেয়ে বেশি মানুষের কর্মসংস্থান হয়েছিল। তবে ব্যবসায়িক ক্ষেত্রে নানা জটিলতার মধ্যে জড়িয়ে শেষ পর্যন্ত জেলেও যেতে হয়েছে সুব্রত রায়কে। যদিও শেষ জীবনে তিনি প্যারোলে ছাড়া পেয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+