Saffron Vande Bharat: চেন্নাইয়ের রেলপথে ছুটল গেরুয়া বন্দে ভারত, যাত্রী স্বাচ্ছন্দ্যে একগুচ্ছ ব্যবস্থা

Saffron Vande Bharat: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছিলেন আগেই। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে গিয়ে আধিকারিক ও কর্মীদের সঙ্গে ছবি তুলে জানিয়েছিলেন, শীঘ্রই আসছে গেরুয়া রংয়ের বন্দে ভারত ট্রেন।

অবশেষে সেই গেরুয়া রংয়ের ট্রেন ছুটল চেন্নাইয়ের রেলপথে। আইসিএফের জেনারেল ম্যানেজার বিজি মাল্য ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে দেখলেন সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা।

Saffron Vande Bharat: চেন্নাইয়ের রেলপথে ছুটল গেরুয়া বন্দে ভারত

এই মুহূর্তে ভারতে ২৫টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলছে। নীল-সাদা রংয়ের আরও ২টি বন্দে ভারত ট্রেনও প্রস্তুত। ভারতীয় রেলের তরফে জানা গিয়েছিল, ২৮তম বন্দে ভারতটি হতে চলেছে গেরুয়া রংয়ের। যদিও কোনও রুটে ট্রায়াল রানের আগে যে গেরুয়া বন্দে ভারত ট্রেনটি গতকাল চালানো হলো সেটি ৩১তম বন্দে ভারত বলেই জানিয়েছেন মাল্য।

ভারতের জাতীয় পতাকার একেবারে উপরে রয়েছে গেরুয়া রং। পতাকার সেই রংয়ের সঙ্গে ধূসর ও কালো রং রেখে নতুন বন্দে ভারত ট্রেন জনসমক্ষে আনা হলো। কারখানা থেকে গতকালই সেমি হাই স্পিড ট্রেনটি বের করে কিছুক্ষণ চালানো হয়েছে। তবে কোন রুটে প্রথম গেরুয়া বন্দে ভারত চলবে তা এখনও স্পষ্ট নয়। যদিও দেশের বেশ কয়েকটি রুটে নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালানোর প্রস্তুতি চলছে।

Saffron Vande Bharat: চেন্নাইয়ের রেলপথে ছুটল গেরুয়া বন্দে ভারত

দিল্লি ও বারাণসীর মধ্যে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৯ সালে ১৫ ফেব্রুয়ারি। সেই সংখ্যা বাড়তে বাড়তে পৌঁছে গেল ৩১-এ। বন্দে ভারত সেমি হাই স্পিড ট্রেন তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৭ সালের মাঝামাঝি। এতদিন নীল-সাদা রংয়ের বন্দে ভারত দেখা গেলেও গেরুয়া-ধূসর-কালো কালার কম্বিনেশন চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো।

বন্দে ভারতের যাত্রীদের থেকে ফিডব্যাক পেয়ে নতুন ট্রেনগুলির অন্দরসজ্জাতেও কিছু পরিবর্তন আনা হচ্ছে। গেরুয়া রংয়ের বন্দে ভারত ৮ কোচের। মাথায় রাখা হচ্ছে একাধিক যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা। সিটগুলিতে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ভালোভাবে হেলান দিয়ে বসতে পারেন যাত্রীরা, পিছনের সিটের যাত্রীদের কোনও অসুবিধা না হয়।

এগজিকিউটিভ চেয়ার কার ক্লাসের কোচে পা রাখার জায়গাটিও কিছুটা বাড়ানো হয়েছে বলে জানা যাচ্ছে। মোবাইলে চার্জ দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা যাতে না থাকে, বেসিনে যাতে জল ছিঁটে না আসে, শৌচালয়ে পর্যাপ্ত আলো যাতে থাকে, পড়ার জন্য টাচ-সেনসিটিভ রিডিং ল্যাম্পের মতো বেশ কিছু বিষয় সুনিশ্চিত করা হয়েছে।

(ছবি- ভারতীয় রেল টুইটার)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+