গোমাংস খেলে ফাঁসিতে ঝোলানোর দাবি, ফের বিতর্ক খাড়া করলেন সাধ্বী সরস্বতী
গোরক্ষা ইস্যুতে আবারও বিতর্কিত মন্তব্য এক সন্ন্যাসিনীর। মর্যাদার প্রতীক হিসেবে যাঁরা গরুর মাংস খান তাদের কী সাজা দিতে হবে, তাও বাতলে দিয়েছেন তিনি।
গোরক্ষা ইস্যুতে আবারও বিতর্ক। নিজেদের মর্যাদার প্রতীক হিসেবে যাঁরা গরুর মাংস খান তাঁদের ফাঁসিতে ঝোলানোর দাবি করলেন সাধ্বী সরস্বতী। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারার সনাতন ধর্ম প্রচার সেবা সমিতির প্রেসিডেন্ট সাধ্বী। বুধবার গোয়ার পানাজির রামনাথিতে অল ইন্ডিয়া হিন্দু কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে, ভারত সরকারের কাছে তার আবেদন, যারা মর্যাদার প্রতীক হিসেবে নিজের মায়ের মাংস খায় তাদের ফাঁসিতে ঝোলানো উচিৎ। এবং তা হওয়া উচিৎ জনসমক্ষে। সেটা করতে পারলেই মানুষ বুঝতে পারবে যে, গো-মাতাকে রক্ষা করাটা তাদের পক্ষে কতটা জরুরি।
এই হুমকির পরেই সুর চড়িয়েছে কংগ্রেসও। এই বক্তব্য সাম্প্রদায়িক ঘৃণা ছড়াবে বলে আশঙ্কা প্রকাশ করে গোয়ার বিজেপি নেতৃত্বাধীন সরকারের কাছে সাধ্বীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছে কংগ্রেস।

শুধু ফাঁসিতে ঝোলানই নয়, নিজেদের রক্ষা করার জন্য হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখাও পরামর্শ দিয়েছেন সাধ্বী সরস্বতী। অস্ত্র না মজুত করলে নিজেরাই ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি।
বিভিন্ন দিক থেকে ভারত আক্রান্ত। কাশ্মীরকে ভারত থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। অমরনাথ যাত্রাও বন্ধ করার চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
কোনও শক্তিই ভারতকে হিন্দু রাষ্ট্র করতে বাধা দিতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। গৈরিক সন্ত্রাসবাদ বলে কোনও কথা হয় না বলে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, গৈরিক কথার অর্থ দেশ এবং ধর্মের জন্য জীবন উৎসর্গ করা।
দেশের একুশটি রাজ্য থেকে ছাড়াও নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকে একশো ত্রিশটি সংগঠনের প্রতিনিধিরা অল ইন্ডিয়া হিন্দু কনভেনশনে যোগ দিয়েছেন বলে আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications