Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

চন্দা কোছরকে ছাঁটাইয়ের চিঠি ধরাল আইসিআইসিআই, কী প্রতিক্রিয়া প্রাক্তন সিইও-র

কোড অব কন্ডাক্ট ভাঙা ও অভ্যন্তরীণ নীতি বিরুদ্ধ কাজ করার অভিযোগে প্রাক্তন সিইও চন্দা কোছরকে ছেঁটেই ফেলল আইসিআইসিআই ব্যাঙ্ক।

কোড অব কন্ডাক্ট ভাঙা ও অভ্যন্তরীণ নীতি বিরুদ্ধ কাজ করার অভিযোগে প্রাক্তন সিইও চন্দা কোছরকে ছেঁটেই ফেলল আইসিআইসিআই ব্যাঙ্ক। তদন্ত রিপোর্টে ঋণে অস্বচ্ছতার উল্লেখ রয়েছে। এর ফলে তিনি যে বোনাস পেয়েছিলেন সেটাও ফেরত দিতে হবে বলে জানা গিয়েছে।

চন্দা কোছরকে ছাঁটাইয়ের চিঠি ধরাল আইসিআইসিআই

গত অক্টোবরে ব্যাঙ্কের সিইও ও ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করেন চন্দা কোছর। ভিডিওকন গ্রুপকে অবৈধভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এদিন তাঁকে ছেঁটে ফেলার ফলে চন্দা বোনাস, মেডিক্যাল বেনিফিট, স্টকের সুবিধাগুলি আর পাবেন না।

শুধু তাই নয়, ২০০৯ সালের এপ্রিল মাস থেকে ২০১৮ সালের মার্চ পর্যন্ত তিনি যা বোনাস পেয়েছেন তা কোম্পানিকে ফেরত দিতে হবে। এমনটাই জানিয়েছে আইসিআইসিআই।

ভারতীয় রিটেল ব্যাঙ্কিংয়ের জগতে চন্দা কোছর একট বড় নাম। দেশের নামী ব্যাঙ্কারদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। এই ঘটনায় চন্দা আকাশ থেকে মাটিতে পতন হল বলেই মনে করা হচ্ছে।

২০১৩ সালে ভিডিওকন গ্রুপকে অবৈধভাবে ৩২৫০ কোটি টাকার ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে চন্দা কোছরের বিরুদ্ধে। পরে আইসিআইসিআই ব্যাঙ্কের নন-পারফর্মিং অ্যাসেটে পরিণত হয় ভিডিওকনের ঋণ। তা নিয়ে তদন্তে নেমে সিবিআই চন্দা কোছরকে অভিযুক্ত করেছে। তাঁর স্বামীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+