এস আর হিরেমতকে সংবর্ধিত করল ওয়ান ইন্ডিয়া

ওয়ান ইন্ডিয়া পোর্টাল দ্বারা আয়োজিত অনলাইন ভোটাভুটিতে ৩৪ শতাংশ পাঠকই এস আর হিরেমতকে বেছে নেন। তাঁকে এদিন পুষ্পস্তবক, পাগড়ি, শাল দিয়ে সংবর্ধিত করেন ওয়ান ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টর বি জি মহেশ। উপস্থিত ছিলেন ওয়ান ইন্ডিয়া কন্নড় পোর্টালের সম্পাদক শ্যামসুন্দর এবং সহযোগী সম্পাদক প্রসাদ নায়ক।
বিহ্বল এস আর হিরেমত বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে তাঁর যুদ্ধ চলছে, চলবে। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী ও বি আর আম্বেদকরের আদর্শ তাঁর জীবনকে প্রভাবিত করেছে বলে জানান তিনি। দিল্লিতে আমআদমি পার্টির ক্ষমতা দখলকে 'যুগান্তকারী' বলে অভিহিত করেছেন তিনি।












Click it and Unblock the Notifications