যুদ্ধের মাঝেই বিদেশ সফরে পুতিন, ভারতে জি-২০ সামিটে যোগ দিতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট

ইউক্রেনের সঙ্গে এখনও যুদ্ধ জারি রেখেছে রাশিয়া। তারই মধ্যে ভারত সফরের কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভারতে জি-২০ সামিটে যোগ দিতে আসছেন তিনি। দিল্লিতে সেপ্টেম্বর মাসে পা রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। এমনই জানিয়েছেন তাঁর মুখপাত্র।

যুদ্ধের মাঝেই বিদেশ সফরে পুতিন, ভারতে জি-২০ সামিটে যোগ দিতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট

তবে এখনও সরকারি ভাবে কোনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র। তিনি বলেছেন যখন সফরসূচি চূড়ান্ত হয়ে যাবে তখন জানিয়ে দেওয়া হবে সরকারিভাবে। তবে রাশিয়ার সঙ্গে ভারতের এই ঘনিষ্ঠতায় আমেরিকা অসন্তুষ্ট হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।

গতবছর বালিতে আয়োজন করা হয়েছিল জি-২০ সামিটের। সেই বৈঠকে যাননি পুতিন। তাতে অংশ নিয়েছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী। ২০২০ এবং ২০২১-এ পর পর ২ বছর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি অংশ নিয়েছিলেন জি-২০ সামিটে। এবার ভারতে আয়োজন করা হচ্ছে জি-২০ সামিটের। সেপ্টেম্বর মাসের ৯ এবং ১০ তারিখে জি-২০ সামিটের আয়োজন করা হবে। সেখানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি ছাড়াও একাধিক দেশ অংশ নেবে।

ভারতের জি-২০ সামিটে অংশ নেওয়ার কথা রয়েছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, ইতালি, জাপান, আর্জেনটিনা, রিপাবলিক অব কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক। তাতে সামিল রয়েছে রাশিয়া, কানাডাও। ইউক্রেেনর সঙ্গে যুদ্ধ ঘোষণা করার পরেই প্রায় আন্তর্জাতিক মহলে কোণ ঠাসা হয়ে পড়েছে রাশিয়া। এক মাত্র চিনই মুক্ত হস্তে রাশিয়ার পাশে দাঁড়িয়েছে।

এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারতের জি-২০ সামিটে রাশিয়ার প্রেসিডেন্টের সশরীরে উপস্থিত থাকার সম্ভাবনা নতুন করে জল্পনা বাড়িয়েছে। আন্তর্জাতিক মহলের দাবি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ ঘোষণার পরে বাণিজ্যিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতকে কম দামে রাশিয়া জ্বালানি তেল সরবরাহ করছে। কেবল মাত্র আর্থিক সংকট মোকাবিলায়। যুদ্ধের জন্য পুতিনের কোষাগার থেকে বিপুল অঙ্কের টাকা বেরিয়ে যাচ্ছে জলের মত। তার মধ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে কোণঠাসা হয়ে এবার সেই আর্থিক সংকট থেকে বেরিয়ে আসতে চাইছে

ভারতের পাশাপাশি পাকিস্তানকেও কম দামে জ্বালানি তেল বিক্রি করছে রাশিয়া। কিন্তু ভারতের সঙ্গে রাশিয়ার এই ব্যবসায়ীক লেনদেনকে আমেরিকা কতটা ভাল চোখে নেবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। চিনের সঙ্গে ভারতের দূরত্ব তৈরি হয়েছে সীমান্ত সমস্যার কারণে। চিনের সঙ্গে বিরোধিতায় ভারতের পাশে দাঁড়িয়েছে আমেরিকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+