ভগবানের চোখে সবাই সমান, জাতপাতে ভাগ তৈরি করেছে ব্রাহ্মণরা! বিস্ফোরক RSS প্রধান
এযেন ভুতের মুখে রামনাম! যারা কিনা হিন্দু দেশ গঠনের কথা বলে তাঁদের প্রধানের মুখেই কিনা এমন মন্তব্য। ভোটের মুখে হঠাত ভোলবদল নাকি এর পিছনে রয়েছে গভীর রহস্য। জানুন আসল সত্যিটা
Mohan Bhagwat on Caste System and Hindutva : জাতি কিংবা সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগি ভগবান তৈরি করেননি! ব্রাহ্মণ সমাজ এই কাজ করেছে। বিস্ফোরক মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। সম্প্রতি মুম্বইতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। যেখানে একাধিক ইস্যুতে বক্তব্য রাখেন সংঘ প্রধান। আর তা রাখতে জাত-ধর্ম নিয়ে কথা বলেন মোহন ভাগবাত। আর সেখানে তিনি বলে, ভগবান কোনও জাতি বানায়নি। বরং এটি সাধারণ মানুষেরই কাজ।

ভগবানের কাছে সবাই এক
ওই অনুষ্ঠানে যোগ দিতে আরএসএস প্রধান বলেন, সমাজের প্রতি আমাদের সবাইকে দায়িত্ববান হতে হবে। যদি সব কাজ সমাজের জন্যেই হয় তাহলে কোথা থেকে কেউ উঁচু আবার কেউ নিচু কেউ আবার আলাদা হল বলে প্রশ্ন তোলেন মোহন ভাগবাত। তাঁর মতে, ভগবান সবসময়েই মনে করেন তাঁর কাছে সবাই এক। তাঁর কাছে কোনও বর্ন কিংবা জাতি নেই। কিন্তু পন্ডিতরা যে শ্রেণি বানিয়েছে তা ভুল বলে ব্যাখ্যা আরএসএস প্রধানের। আর এহেন বক্তব্য ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। তাহলে বর্তমান ভারতে কেন এমন ভেদাভেদ তা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা।

নিজের কথা ভাবা এবং পেট ভরাটা কখনও ধর্ম নয়
সাধক রোহিদাসের কথা তুলে ধরে আরএসএস প্রধান মোহন ভগবাত বলেন, কাজ কর, ধর্ম অনুযায়ী কাজ করতে হবে। সমগ্র সমাজকে যুক্ত করার কাজ করতে হবে। সমাজের উন্নতির জন্য কাজ করাই ধর্ম বলে মন্তব্য করেছেন তিনি। শুধু তাই নয়, ভাগবাতের মতে, শুধুমাত্র নিজের কথা ভাবা এবং পেট ভরাটা কখনও ধর্ম হতে পারে না। তবে সমাজের অনেক বড়সড় মানুষ আছেন যারা সাধু রোহিদাসের ভক্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন। কট্টর হিন্দুত্ববাদী এই সংগঠনটির প্রধানের মতে, সমাজ দুভাগে বিভক্ত করার লাভ তুলেছে দ্বিতীয়জন। এমনকি আর সেই সুবিধা নিয়েও দেশে আক্রমণ পর্যন্ত হয়েছে। এমনকি বাইরে থেকে আসা মানুষও সুবিধা নিয়েছে বলে মন্তব্য করেছেন মোহন ভগবাত।

হিন্দু-মুসলিম সবাই এক! ঈশ্বরের সন্তান।
অন্যদিকে এদিন মুম্বইয়ে দাঁড়িয়ে ছত্রপাতি শিবাজির প্রসঙ্গ তুলে ধরেন আরএসএস প্রধান। তাঁর দাবি, কাশীর মন্দির ভেঙে পড়ার পর ছত্রপতি শিবাজি মহারাজ সেই সময়ে ওরঙ্গজেবকে চিঠি লিখেছিলেন। সেখানে তিনি বলেন, হিন্দু-মুসলিম সবাই এক! ঈশ্বরের সন্তান। কিন্তু আপনার শাসনকালে অত্যাচার চলছে...যা ভয়ঙ্কর ভুল। সবার সম্মান করাটা আপনার কর্তব্য বলেও ওরঙ্গজেব মনে করেন শিবাজি। আর এই অত্যাচার বন্ধ না হলে তলোয়ারে জবাব দেওয়ার হুঁশিয়ারিও তিনি দিয়েছিলেন বলে এদিন মন্তব্য করেছেন আরএসএস প্রধান। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মোহন ভগবাতের এহেন মন্তব্য ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications