২,০০০ কোটি টাকার মাদক মামলায় মমতা কুলকার্নির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা
২,০০০ কোটি টাকার মাদক মামলায় নয়া মোড়। প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি এবং তাঁর স্বামী তথা আন্তর্জাতিক মাদক মাফিয়া ভিকি গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানি জারি করল বিশেষ আদালত।
থানে, ২৮ মার্চ : ২,০০০ কোটি টাকার মাদক মামলায় নয়া মোড়। প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি এবং তাঁর স্বামী তথা আন্তর্জাতিক মাদক মাফিয়া বিজয়গিরি ওরফে ভিকি গোস্বামীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানি জারি করল বিশেষ আদালত।
সোমবার এইচএম পটবর্ধনের বিশেষ আদালত এই রায় জানায়।

তদন্তকারীদের দাবি, মমতা কুলকার্নি ও ভিকি গোস্বামীর বিরুদ্ধে মজবুত ও দৃঢ় প্রমাণ রয়েছে। আর এই প্রমাণের ভিত্তিতে চার্জশিটও দায়ের করতে চায় তারা। তবে পুলিশের কথায়, মাদক মামলায় নাম জড়ানোর পর থেকেই গা ঢাকা দিয়েছ মমতা ও ভিকি।
বিশেষ সরকারি আইনজীবী বিশেষ আদালতের কাছে টানা বারবার গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছিলন। তাঁর যুক্তি ছিল, মমতা ও ভিকির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে যা প্রমাণ করে এই মাদক মামলায় মুখ্য অভিযুক্ত মমতা ও ভিকিই।
আদালতকে জানানো হয়েছে. ধৃত অভিযুক্ত জয় মুখি এবং কিশোর সিং রাঠোর জেরার সময় কেনিয়ার হোটেলে বৈঠকের কথা স্বীকার করে নেয়। এই বৈঠকে ভিকি, তার সঙ্গী, ভাই আকাশ, মমতা, জয় মুখী ও আবদুল্লি উপস্থিত ছিল। এই বৈঠকেই একটা চুক্তি স্বাক্ষর করা হয়েছিল। একাধিক প্রযুক্তিগত প্রমাণ, কল রেকর্ড এবং অন্যান্য অনেক তথ্য অভিযুক্তদের বয়ানের সত্যতা প্রমাণের জন্য রয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications