রোজভ্যালি কাণ্ডে কেন গ্রেফতার হয়েছেন সুদীপ? জানালেন নিজের মুখেই
নোট বাতিল আন্দোলনে দলের প্রধান মুখ ছিলেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী দলগুলিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই প্রধান মুখ ছিলেন তিনি।
ভুবনেশ্বর, ১২ জানুয়ারি : নোট বাতিল আন্দোলনে দলের প্রধান মুখ ছিলেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী দলগুলিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেও দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরই প্রধান মুখ ছিলেন তিনি। আর তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করলেন রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
এদিন ভুবনেশ্বর আদালতে সুদীপে তোলা হয়। তার আগে তিনি বলেন, নোট বাতিল আন্দোলনে কেন্দ্রের বিরুদ্ধে দলের প্রধান মুখ ছিলাম আমি। তাই আমাকে গ্রেফতার করা হয়েছে। আমাকে ফাঁসানো হচ্ছে। ওরা আমাকে ছাড়বে না।

অর্থাৎ তৃণমূল কংগ্রেস যেভাবে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে, গ্রেফতার সুদীপের গলাতেও একই সুর শোনা গিয়েছে এদিন। এর আগের দিন সুদীপ জানিয়েছিলেন, বাজেট অধিবেশনের আগে তাঁকে কোনওভাবেই জামিন দেওয়া হবে না। অর্থাৎ ঘুরিয়ে সেই কেন্দ্রকেই আক্রমণ করেন তিনি।
রোজভ্যালি কর্ণধার সম্পর্কে সুদীপ জানান, এরকম হাজার জন গৌতম কুণ্ডুকে তিনি চেনেন। ব্যবসায়ী হিসাবেই তাদের চেনেন তিনি। নেতা-সাংসদ হিসাবে বহু জায়গায় তাদের যেতে হয়। বহু মানুষের জন্য যোগাযোগ হয়। রোজভ্যালি অনুষ্ঠানেও তিনি গিয়েছিলেন। তবে তা এজেন্টদের অনুষ্ঠান তা জানতেন না। আর সেখানে গৌতম কুণ্ডুও ছিলেন না। তিনি সৎ, কোনওরকম অসৎ কাজ তিনি করেননি। আদালতে এমনও দাবি করেছেন সুদীপ।












Click it and Unblock the Notifications