সংসদে শিশুপাচারকাণ্ডে নাম উঠতেই ‘রণচণ্ডী’ হলেন রূপা, নাম বাদ দিতে আশ্বস্ত
সংসদের অন্দরে শিশু পাচারকাণ্ড নিজের নাম উঠতেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি-র অভিনেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। মেজাজ হারিয়ে সংসদে তুলকালাম বাঁধিয়ে দিলেন।
নয়াদিল্লি, ১৬ মার্চ : সংসদের অন্দরে শিশু পাচারকাণ্ড নিজের নাম উঠতেই ক্ষোভে ফেটে পড়লেন বিজেপি-র অভিনেত্রী সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। মেজাজ হারিয়ে সংসদে তুলকালাম বাঁধিয়ে দিলেন। তাঁর দাবি অবিলম্বে তাঁর নাম আলোচনার বিষয় থেকে বাদ দিতে হবে। কোনও রেকর্ডে তাঁর নাম রাখা যাবে না। যখন প্রবল প্রতাপে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন রূপা, তাঁকে আশ্বস্ত করেন অপর সাংসদ মুখতার আব্বাস নাকভি।[শিশুপাচারকাণ্ডে জুহি-যোগে পদ থেকে অপসারিত হতে পারেন রূপা, ইঙ্গিত দিলীপের]
সম্প্রতি জলপাইগুড়ি শিশু পাচারকাণ্ডে নাম জড়ায় বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের। মূল অভিযুক্ত চন্দননা চক্রবর্তীর মুখে তাঁর নাম যেমন উঠে আসে, তেমনই বিজেপি নেত্রা জুহি চক্রবর্তীও ঘুরিয়ে তাঁর যোগের কথা বলেন। এমনকী জুহিকে নেপাল পালাতে পরামর্শ দিয়েছিলেন প্রভাবশালী সাংসদ, সেখানেও ঘুরিয়ে রূপা গঙ্গাপাধ্যায়ের নাম উঠে আসে। তারপর রূপা ঘনিষ্ঠ বলে পরিচিত জুহি।[শিশুপাচারকাণ্ডে জুহির গ্রেফতারের পর চাপ বাড়ল বিজয়বর্গীয়-রূপা-দিলীপদের]

এদিন রাজ্যসভায় সেই প্রসঙ্গ ওঠে। স্বভাবতই শিশু পাচারকাণ্ডে তাঁর নাম সংসেদ উত্থাপন করায় বিরক্ত রূপা গঙ্গাপাধ্যায়। কেন তাঁর নাম করা হচ্ছে শিশু পাচারকাণ্ডে। তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। রে রে করে বিজেপি-র অভিনেত্রী সাংসদ। সোজা চলে যান ডেপুটি চেয়ারম্যানেপ আসনের সামনে। তারপর মুখতার আব্বাস নাকভি তাঁকে শান্ত করেন। বলেন, তাঁর নাম কোনও রেকর্ডে রাখা হবে না। এরপর শান্ত হন রূপা।[শিশুপাচার চক্রে নাম জড়ালো রূপা গঙ্গোপাধ্যায় ও কৈলাশ বিজয়বর্গীয়র, জিজ্ঞাসাবাদ করতে পারে সিআইডি]
-
আমেরিকার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে যুদ্ধ থামাতে ১০ দফা শর্ত পেশ ইরানের -
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান











Click it and Unblock the Notifications