আলিগড়ে মদের দোকানে হানা দিয়ে ৩ লক্ষ টাকার মদ নিয়ে চম্পট ডাকাত দল
আলিগড়ে মদের দোকানে হানা দিয়ে ৩ লক্ষ টাকার মদ নিয়ে চম্পট ডাকাত দল
দেশে চলছে সম্পূর্ণ লকডাউন। সকলেই গৃহবন্দী। এরই মাঝে চোর–ডাকাত তাদের কাজ সারতে ভুলছে না। করোনা সংক্রমণের আতঙ্ককে তোয়াক্কা না করেই চলছে দেদার লুঠপাট। আলিগড়ে এক মদের দোকানে হানা দিয়ে দুষ্কৃতিরা ৩ লক্ষের বেশি মদ চুরি করে চম্পট দেয়।

এই ঘটনাটি ঘটেছে বান্না দেবী পুলিশ থানার অন্তর্গত এক শহরে। পুলিশ জানিয়েছে যে ডাকাতরা ছাদের ওপর দিয়ে দোকান ভেঙে ঢোকে ও সঙ্গে করে নিয়ে যায় ডিজিটাল ভিডিও রেকর্ডার। রিপোর্ট অনুযায়ী, এই মদের দোকানটি ২৪ মার্চ লকডাউন ঘোষণার পর থেকেই বন্ধ ছিল। দোকানের মালিক নিখিল আগরওয়াল অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির অভিযোগ জানিয়েছেন। নিখিল আগরওয়াল বলেন, 'ডাকাতরা সব ধরনের ব্যান্ডের মদ চুরি করে নিয়ে গিয়েছে।’ আলিগড় পুলিশ অভিযোগ দায়ের করেছে। প্রসঙ্গত, লকডাউনের পর থেকে সব মদের দোকান বন্ধ হয়ে পড়ে রয়েছে। মদ না পেয়ে দেশের অনেকেই মারা যাচ্ছে নয়তো বা আত্মহত্যা করছে।
তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ এলাকায় আরও একটি ঘটনা ঘটে। গান্ধী নগর এলাকার এক ওয়াইন শপে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা দোকানে ড্রিলের মাধ্যমে গর্ত করে প্রবেশ করে এবং আট হাজার টাকা নগদ ও ২৬ হাজার টাকার মদ নিয়ে পালিয়ে যায়। ১ এপ্রিল ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, ফলস সিলিংয়ে গর্ত করে তারা দোকানের ভেতর ঢোকে। সিসি ক্যামেরার ফুটেজ দেখার পরই দোকানের মালিক চুরির বিষয়ে জানতে পারে।
More From
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications