দিল্লির রাজপথে দিনে-দুপুরে ব্যবসায়ীকে গুলি, লুট ২৫ লক্ষ টাকা, মৃত ব্যবসায়ীসহ ২
দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল এক ব্যবসায়ী এবং তার এক কর্মীর। ঘটনাটি ঘটেছে আউটার দিল্লির নারেলা এলাকায়। তাদের সঙ্গে থাকায় প্রায় ৭৫ লক্ষ টাকা দুষ্কৃতীরা লুট করে পালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হল এক ব্যবসায়ী এবং তার এক কর্মীর। ঘটনাটি ঘটেছে আউটার দিল্লির নারেলা এলাকায়। তাদের সঙ্গে থাকায় প্রায় ৭৫ লক্ষ টাকা দুষ্কৃতীরা লুট করে পালিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিজেদের গাড়িতে করে ব্যাঙ্কে টাকা জমা দিতে যাচ্ছিলেন ব্যবসায়ী পঙ্কজ গোয়েল। সঙ্গে ছিলেন অ্যাকাউন্টটান্ট হর্ষ ভাটিয়া। গাড়িতে ছিলেন ব্যবসায়ীর আত্মীয় অমিত গোয়েল এবং রাকেশ নামে অপর এক ব্যক্তি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাড়ির কাছেই ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় যাচ্ছিলেন ওই চারজন। একটি ব্যাগে ছিল ২৫ লক্ষ এবং অপর একটি ব্যাগে ছিল ৫০ লক্ষ টাকা। তাঁরা সবাই বাড়ি থেকে বেরোন সকাল ১০.১৫ নাগাদ। মৃত ব্যবসায়ী পঙ্কজের বাবা শ্যাম জানিয়েছেন, তিনি স্কুটারে পিছনে যাচ্ছিলেন।
প্রতিদিনকার গাড়ির চালক না আসায় অমিত নামে অপর এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। বাকি তিনজন বসেছিলেন পিছনের সিটে। শ্যাম গোয়েল জানিয়েছেন, বাড়ি থেকে বড় জোড় এক কিলোমিটার যাওয়ার পরে বাওয়ানা রোডে তিন বাইক আরোহী অস্ত্রধারী গাড়ি আটকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এক অস্ত্রধারী গুলি চালাতেই চালক অমিত আহত হন। এই সময়েও গাড়ি চালিয়ে যেতে থাকেন অমিত। কিন্তু গাড়ির নিয়ন্ত্রণ রাখতে না পেরে ফুটপাথে ধাক্কা মারেন। গাড়িটি থেমে যায়।
এই সময় দুষ্কৃতীরা দুটি ব্যাগই ছিনিয়ে নিতে চেষ্টা করে। গাড়ির পিছনের সিটে বসা তিনজনের মধ্যে দুজন দুষ্কৃতীদের বাধা দিতে থাকেন। এই সময় দুষ্কৃতীরা আরও এক রাউন্ড গুলি চালায়। দুজনকে গুলি করে টাকা ভর্তি ছোট ব্যাগটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় দুষ্কৃতীরা।
তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, দুজনের তিনটি গুলি লাগে। এরই মধ্যে গাড়িটিকে পিছন থেকে ফলো করে আসা ব্যবসায়ীর বাবা ঘটনাস্থলে পৌঁছে যান। এক পুলিশ আধিকারিক দুষ্কৃতীদের তাড়া করেও তাদের ধরতে পারেননি।
ঘটনার দিন গড়হাজির থাকা চালক রাজেশকে জেরা করছে পুলিশ।












Click it and Unblock the Notifications