ঘর বাঁধার স্বপ্ন থাকল অধরা, উত্তর প্রদেশে গুলিতে নিহত সদ্য বিবাহিতা বধূ
বিয়ে করে বাড়ি ফেরার পথে উত্তরপ্রদেশের হাইওয়েতে ডাকাতদের হাতে প্রাণ হারালেন নববধূ।
বিয়ের পর নতুন বৌ নিয়ে হইচই করতে করতে বাড়ি ফিরছিলেন তারা। কিন্তু মাঝপথে ডাকাতদের গুলি প্রাণ হারালেন নববধূই। একই সঙ্গে যাবতীয় অর্থ ও গয়নাগাটি নিয়ে চম্পট দিল ডাকাতের দল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের মীরাট ও মুজফ্ফরনগরের মধ্যের একটি গ্রামের কাছে। ফের একবার প্রশ্নের মুখে যোগির রাজ্যে হাইওয়ে নিরাপত্তা ব্য়বস্থা।

শুক্রবার রাতে গাজিয়াবাদ থেকে একটি গাড়িতে ন্য়াশনাল হাইওয়ে ৫৮ দিয়ে বাড়ি ফিরছিলেন সদ্য় বিবাহিত দম্পতি শাহজেব ও ফারহানা। শাহজেব মুজফ্ফরনগরের মিমলানা রোডের বাসিন্দা। গাড়িতে তাঁর পরিবারের আরও কয়েকজন সদস্যও ছিলেন। পরতাপুরের কাছে রাস্তার পাশের একটি রেস্টুরেন্টে তারা গাড়ি থামান। সেখানে রাতের খাওয়া সেরে 11 টা নাগাদ ফের রওণা হন। তখনই একটি গাড়ি নিয়ে চারজন দুষ্কৃতী তাদের পিছনে ধাওয়া করে। মাতৌর গ্রামের কাছে তারা শাহজেবদের গাড়িটি থামাতে বাধ্য করে। এলাকাটি থেকে দৌরালা থানার দূরত্ব মাত্র এক কিলোমিটার।
এরপর দুষ্কৃতীরা শাহজেবদের মাথায় বন্দুক ঠেকিয়ে নগদ ও গয়না তাদের হাতে তুলে দিতে বলে। এরমধ্যেই এক দুষ্কৃতী ফাহারানা দিকে এগিয়ে যায়। তিনি তখনও গাড়ির ভেতরেই ছিলেন। তাকেও গায়ের গয়না খুলে দিতে বলে হয়। ফারহানা অস্বীকার করলে হঠাতই সাই দুষ্কৃতী গুলি চালিয়ে দেয়। এরপর রক্তাক্ত ফারহানাকে টেনে-হিচরে গাড়ি থেকে নামিয়ে তার যাবতীয় গয়না নিয়ে ওই গাড়িটিতে করেই তারা পালিয়ে যায়।
শাহজেবদের অন্য় আত্মীয়রা আরো দুটি গাড়ি নিয়ে অন্য় রুট দিয়ে ফিরছিলেন। তাদের খবর দেওয়া হয়। তারাই এসে ফাহারানাকে প্রায় ২৫ কিলোমিটার দূরের মুজফ্ফরনগর মেডিক্যাল কলেজে নিয়ে যায়। কিন্তু, ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।।
ডাকাতদের সনাক্ত করতে পুলিশ বিভিন্ন পেট্রোল পাম্প ও ওয়েস্টার্ণ আপ টোল রোডের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন পুলিশ সুপার মঞ্জিল সাইনি সহ একধিক উচ্চপদস্থ পুলিশ কর্তা। সাইনি বলেন, 'আমরা সব দিক খতিয়ে দেখছি।'
ন্যাশনাল ৫৮-এ আবারো এই ভয়ঙ্কর অপরাধের ঘটনায় প্রশ্ন উঠছে উত্তরপ্রদেশে রাতের হাইওয়ের নিরাপত্তা নিয়ে। তবে উত্তরপ্রদেশ পুলিশের দাবি ২০১৬ সালের জুলাই মাসে বুলন্দশহরের হাইওয়েতে এক মা ও তার নাবালিকা কন্য়ার ধর্ষিতা হওয়ার ঘটনার পর থেকে উত্তর প্রদেশের হাইওয়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। কিন্তু তা যে যথেষ্ট নয় তাই দেখিয়ে দিয়ে গেল শুক্রবারের হাইওয়ে ডাকাতি ও হত্যাকাণ্ড।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications