Yogi Adityanath: উত্তর প্রদেশে দ্রুত রাস্তা মেরামতি! ৪০ হাজারের বেশি রাস্তার খানাখন্দ ভরানোর প্রতিশ্রুতি
Yogi Adityanath: রাস্তার হাল ফেরাতে বড় উদ্যোগ উত্তর প্রদেশে। দ্রুত রাস্তা মেরামতের উদ্যোগের পাশাপাশি চলতি আর্থিক বছরে রাজ্যের চল্লিশ হাজারের বেশি রাস্তাকে গর্তমুক্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই রাস্তাগুলির মধ্যে প্রায় ২০ হাজার রাস্তা ইতিমধ্যেই নতুন করে তৈরি করা হয়েছে।
উত্তর প্রদেশের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট (পিডব্লুডি)-এর আওতাধীন ৮৫ হাজারের বেশি রাস্তাকে গর্তমুক্ত করতে রাজ্য সরকার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি বর্তমান কাজেরও মূল্যায়ন করা হচ্ছে। দ্রুত অভিযোগের সমাধান করার পাশাপাশি সমাধান নিশ্চিত করতে রিপোর্ট তৈরি করা হচ্ছে।

পিডব্লুডি ছাড়াও, জাতীয় সড়ক, মান্ডি পরিষদ, নগর উন্নয়ন এবং গ্রামীণ উন্নয়ন দফতরের অধীনে থাকা বহু রাস্তা দ্রুত মেরামতির লক্ষ্য রাখা হয়েছে। এই কাজে অন্তত দশটি সরকারি বিভাগ জড়িত। পিডব্লুডি প্রায় ৩৯ হাজার রাস্তা মেরামতিতে নেতৃত্ব দিয়েছে। জাতীয় মহাসড়ক ৭৬৮টি, মান্ডি পরিষদ ৩৭৭ টি, পঞ্চায়েতি রাজ বিভাগ ২৭৪ টি এবং সেচ বিভাগ ৫৮ টি রাস্তা মেরামতির কাজ করেছে।
এছাড়াও পল্লি উন্নয়ন ১৮৩ টি রাস্তা মেরামতিতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। অন্যদিকে নগর উন্নয়ন সক্রিয়ভাবে দুহাজারের বেশি রাস্তা মেরামতিতে ভূমিকা গ্রহণ করেছে। আবাসন ও নগর পরিকল্পনা ২৫ টি, পরিকাঠামো ও শিল্প উন্নয়ন ১৩৪৩ টি রাস্তার হাল ফেরাতে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে।
এই রাস্তা ঠিক ককার পিছনে উত্তর প্রদেশ সরকারের একটাই লক্ষ্য, রাজ্য জুড়ে রাস্তার মান বৃদ্ধি করা এবং রাস্তায় যাতায়াতে নিরাপত্তা বৃদ্ধি করা। শুধু রাস্তাই নয়, উত্তর প্রদেশ জুড়েই পরিকাঠামো উন্নয়নের কাজ চলেছে পুরো দমে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications