মোদীকে ফের চ্যালেঞ্জ ছুঁড়তে পারেন নীতীশ! আরজেডি-হামের টোপে টলমল বিজেপি-জোট
বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারকে বাজিয়ে দেখছে আরজেডি ও হাম। জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারকে বিরোধী নেতৃত্বে দেখতে চাইছেন তাঁরা।
বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারকে বাজিয়ে দেখছে আরজেডি ও হাম। জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমারকে বিরোধী নেতৃত্বে দেখতে চাইছেন তাঁরা। রাষ্ট্রীয় জনতা দলের সিনিয়র নেতা শিবানন্দ তিওয়ারি মনে করেন, নীতীশ কুমারের মধ্যে বিরোধী জোটকে নেতৃত্বে দেওয়ার ক্ষমতা রয়েছে। তাই তাঁর অবিলম্বে জাতীয় রাজনীতিতে আসা উচিত। এবং কেন্দ্রের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী জোটের নেতৃত্ব দেওয়া উচিত।

নীতীশ ছাড়া কেউ নেই
আরজেডি সিনিয়র নেতা শিবানন্দ তিওয়ারি বলেন, এই মুহূর্তে বিরোধী জোটকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নেই। আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবও কারাগারে। লোকসভা নির্বাচনের পরে বিরোধী জোট নেতৃত্ব বিড়ম্বনায় ভুগছে। এই অবস্থায় নীতীশ কুমার পারেন যোগ্য নেতৃত্ব দিয়ে মোদীর সমকক্ষ হয়ে উঠতে।

বিজেপি জোটে থাকা বড় ভুল
তিনি মনে করেন, বিহারে বিজেপির সঙ্গে জোট করে সরকার চালানো জনতা দল ইউনাইটেডের মস্ত বড় ভুল। নীতীশ কুমার এনডিএ-তে গিয়ে ঐতিহাসিক ভুল করেছেন। আরজেডি নেতা মনে করেন, অবিলম্বে বিজেপির জোট সেরে বেরিয়ে এসে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়া উচিত। তিনিই পারেন সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ করতে।

মোদীর সমকক্ষ হওয়ার ক্ষমতা
তাঁর কথায়, আমি প্রায় ৩৫ বছর ধরে নীতীশ কুমারকে রাজনীতিতে দেখেছি এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে, তিনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার মতো রাজনৈতিক সাহস ও ক্ষমতা রাখেন। তার উচিত এনডিএ ত্যাগ করে জাতীয় পর্যায়ে বিরোধী দলগুলির নেতৃত্বে আসা।

আরজেডির সঙ্গে একসুর হামের
শুধু তিনি নন, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তানি আম মোর্চা (এইচএএম বা হাম)ও নীতীশ কুমারকে এনডিএ থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। হামও বিকল্প প্ল্যাটফর্মে কাজ করার পরামর্শ দিয়েছে নীতীশ কুমারকে। জিতনরামের কথায়, এখন সময় এসেছে সমস্ত সমমনা নেতাদের এগিয়ে সে বিকল্প গড়ে তোলার।












Click it and Unblock the Notifications