'রিয়া গ্রেফতার হতে তৈরি', জিজ্ঞাসাবাদের রুদ্ধশ্বাস প্রহরের মাঝে কেন এমন বক্তব্য অভিনেত্রীর আইনজীবীর

'রিয়া গ্রেফতার হতে তৈরি', জিজ্ঞাসাবাদের রুদ্ধশ্বাস প্রহরের মাঝে কেন এমন বক্তব্য অভিনেত্রীর আইনজীবীর

সুশান্ত মামলায় ক্রমাগত ঘুরতে শুরু করেছে মোড়। এর আগে, এই মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ভাই শৌভিককে আটক করে এনসিবি। মাদক কাণ্ডে সুশান্তের বান্ধবী রিয়া ও তাঁর ভাইয়ের যোগ ঘিরে প্রশ্ন উঠতে থাকে। এরপর, রিয়াকে নিয়ে মন্তব্য করেন তাঁর আইনজীবী।

কী বললেন রিয়ার আইনজীবী?

কী বললেন রিয়ার আইনজীবী?

এদিকে, সুশান্ত সিং রাজপুত মামলার মাঝে রিয়া চক্রবর্তীর আইনজীবী জানিয়েছেন, গ্রেফতার হতে তৈরি রয়েছেন রিয়া, যদি সুশান্তকে ভালোবাসার জন্য তাঁকে তা হতে হয়, তাহলে তিনি তা হতে পিছপা হবেন না। সুশান্তকে ভালোবাসার দাম রিয়া চোকাবেন বলেও আবেগঘন বার্তা দিয়েছেন অভিনেত্রীর আইনজীবী।

কী কী ঘটছে ?

কী কী ঘটছে ?

রবিবার সকাল থেকেই যাবতীয় মিডিয়ার নজরে ছিল সুশান্ত মামলায় এনসিবির গতিবিধি। এদিন সকাল হতেই দেখা যায়, এনসিবির তাবড় তদন্তকারীরা রিয়ার বাড়ির দিকে রওনা দেন। এরপরই জানা গিয়েছে, সেখানে গিয়ে রিয়াকে একটি সমন দিয়ে আসে এনসিবি। এনসিবি ও মুম্বই পুলিশের এই যৌথ অভিযান ঘিরে এদিন সকাল থেকেই পারদ চড়েছে।

রিয়ার জেরা

রিয়ার জেরা

এরপরই শুরু হয়ে যায় রিয়ার জেরা পর্ব। সুশান্তের মৃত্যু মামলা ও মাদক যোগ নিয়ে এদিন এনসিবির জেরার মুখে পড়েন রিয়া। এই জিজ্ঞাসাবাদের জন্য তিনি বেলা ১১ টা নাগাদই বাড়ি থেকে রওনা হয়েছেন বলে খবর।

 'ভালোবাসা যদি অন্যায় হয়..'

'ভালোবাসা যদি অন্যায় হয়..'

রিয়ার সঙ্গে যা ঘটছে তা মিডিয়ার 'উইচহান্ট' বলে বর্ণনা করেছেন রিয়ার আইনজীবী। তাঁর দাবি , 'কাউকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে রিয়া তার পরিণতি ভোগ করতে প্রস্তুত।' এরপর তিনি বলেন, রিয়া এই মামলায় নির্দোষ হওয়া সত্ত্বেও তিনি কোনও আগাম জামিনের মামলা কোথাও করেননি।

সুশান্ত মৃত্যু ও তদন্ত

সুশান্ত মৃত্যু ও তদন্ত

এদিকে সুশান্ত সিং রাজপুত মাদক নিতেন কি না, সেই প্রশ্নে তাঁর ম্যানেজার স্যামুয়েলকে ধরা হয়। জানা যায়, সুশান্তের জন্য সমস্ত কিছুর আয়োজন তাঁর ম্যানেজার করতেন। একথা জেরার মুখে জানিয়েছেন স্যামুয়েল। ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত এই ঘটনা চলেছে। ফলে এবার সুশান্ত মামলায় মাদক ঘিরে কোনও বড় তথ্য উঠে আসতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+