হল না শেষরক্ষা, অবশেষে গ্রেফতার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি

দীর্ঘদিন পালিয়ে বেড়ানোর পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়লেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সি এস কারনান। বুধবারই আনা হবে কলকাতায়।

দীর্ঘ লুকোচুরির পর অবশেষে গ্রেফতার করা হল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সি এস কারনানকে। মঙ্গলবার কোয়েম্বাটুর থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল। বুধবারই তাঁকে চেন্নাই এনে সেখান থেকে কলকাতায় আনা হবে বলে জানা গিয়েছে।

হল না শেষরক্ষা, অবশেষে গ্রেফতার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি

আদালত অবমাননা মামলায় সুপ্রিমকোর্ট তাঁকে গ্রেফতার করে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দিলেও গত ৯ই মে থেকে তাঁর কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। তাঁর খোঁজে কলকাতা পুলিশের একটি দলকে চেন্নাইতেই মোতায়েন করা হয়েছিল। এরইমধ্যে গত ১২ই জুন ফেরার অবস্থাতেই অবসরগ্রহণ করেন তিনি।

গত বছরই মাদ্রাজ হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন সিএস কারনান। কিন্তু নভেম্বর মাসে সহ বিচারপতিদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তোলেন তিনি। এরপর চলতি বছর জানুয়ারি মাসে সুপ্রিমকোর্টের কুড়িজন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন কারনান। এরপরই তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়। কিন্তু সুপ্রিমকোর্টে হাজিরা দেওয়া দুরের কথা, গত মে মাসে তিনি সুপ্রিমকোর্টেরই সাতজন বিচারপতিকে কারাদণ্ডের নির্দেশ দেন। এরপরই তাঁর মানসিক সুস্থতা পরীক্ষা করার নির্দেশ দেয় শীর্ষ আদালত। কিন্তু সেখানেও বাধ সাধেন তিনি। এরপরই বিচারপতি কারনানকে ৬ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট। এমনকি কারনানের কোনও বক্তব্য সম্প্রচার বা প্রকাশ করার ওপরও নিষেধাজ্ঞা জারি করে সর্বোচ্চ আদালত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+