মালিকানা নিয়ে ধোঁয়াশা কাটাতে বড় পদক্ষেপ অর্ণব গোস্বামীর সংস্থার
মালিকানা নিয়ে ধোঁয়াশা কাটাতে বড় পদক্ষেপ অর্ণব গোস্বামীর সংস্থার
দ্য রিপাবলিক মিডিয়া নেটওয়ার্ক নিয়ে ভারতীয় তথা আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রচুর অসঙ্গতিপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সমস্ত রিপোর্টে সংস্থার মালিকানা নিয়ে নানা ধরনের অসত্য এবং অনৈতিক দাবি করা হয়েছে। এবং এই প্রেক্ষিতে রিপাবলিক মিডিয়া তার প্রোমোটারের মালিকানা বিষয়ে আলোকপাত করার সিদ্ধান্ত নিয়েছে।

রিপাবলিক টিভি ইংরেজি চ্যানেলটি পথ চলা শুরু করার সময় অর্ণব গোস্বামী তাঁর ব্যক্তিগত দক্ষতা ও বিনিয়োগকে কাজে লাগিয়ে সম্পূর্ণ মালিকানা নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। যা তার নিজের সংস্থা এআরজি আউটলিয়র মিডিয়া প্রাইভেট লিমিটেডের অন্তর্গত। তাতে অর্ণবের ৮৪ শতাংশ মালিকানা ছিল।
প্রাথমিকভাবে কিছু বিনিয়োগ ইংরেজি চ্যানেলটির জন্য জোগাড় করার পরে অর্ণব গোস্বামী ফের একবার ছোট পরিসরে বিনিয়োগ আনতে সফল হন ২০১৯ সালে। এবং তখন থেকে এআরজি আউটলিয়র মিডিয়া প্রাইভেট লিমিটেডের ৬২ শতাংশ মালিকানা অর্ণবের কাছে রয়েছে। একইসঙ্গে জানিয়ে রাখা ভালো, তাঁর সংস্থার অধীনে চলা ডিজিটাল মিডিয়া 'রিপাবলিক ওয়ার্ল্ড' এর ৯৯ শতাংশ ইকুইটি মালিকানা অর্ণব গোস্বামীর।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, অর্ণব গোস্বামীর মালিকানাধীন প্রতিটি সংস্থা ভারতে রেজিস্টার্ড। তাঁর বর্তমানে যে ৮২ শতাংশ মালিকানা রয়েছে সেটি তাঁকে ভারতীয় সংবাদমাধ্যমের পরিসরে ব্যক্তিগত সর্বোচ্চ শেয়ারহোল্ডারের আসনে বসিয়েছে। এবং একইসঙ্গে সাংবাদিক হিসেবেও তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী হয়েছেন যা অবশ্যই তারিফ করার মতো।
ফলে রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী রিপাবলিক নেটওয়ার্কের প্রমুখ অধিকারী এবং বোর্ডের চেয়ারম্যানও বটে। এবং একজন সাংবাদিক হিসেবে ভারতীয় সংবাদমাধ্যমে মালিকানার ক্ষেত্রে তিনি যে কৃতিত্ব অর্জন করেছেন তা নিঃসন্দেহে বিশেষ প্রশংসার দাবি রাখে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications