মেলেনি ধর্মীয় শোভাযাত্রার অনুমতি, তরবারি নিয়ে পুলিশের উপর হামলা! আহত ৪, আটক ১৭
মেলেনি ধর্মীয় শোভাযাত্রার অনুমতি, তরবারি নিয়ে পুলিশের উপর হামলা! আহত ৪, আটক ১৭
মহারাষ্ট্রে উদ্বেগজনক ভাবে সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন প্রায় ৩২ হাজার। মৃত্যু হয়েছে ১০২ জনের। এমনকী করোনা রুখতে সম্পূর্ণ লকডাউনের বিষয়েও ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। এমতাবস্থায় কোনও ধর্মীয় সমাবেশেই অনুমতি দেওয়া হচ্ছে না রাজ্য প্রশাসনের তরফে। আর ঠিক সেই কারণে শোভাযাত্রার ছাড়পত্র দেওয়া হয়নি শিখদের একটি অনুষ্ঠানে।

তরবারি নিয়ে হামলা
অভিযোগ, অনুমতি না মেলায় পুলিশের উপর তরবারি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল মহারাষ্ট্রের নান্দেড় গুরুদ্বারে। এই ঘটনায় আহত হয়েছেন চার পুলিশকর্মী। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সরব হয়েছেন সমাজেক বিভিন্ন শ্রেণির মানুষেরাও। এদিকে এই হিংসার ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ ১৭ জনকে গ্রেফতার করেছে বলেও জানা যাচ্ছে। আরও ৪০০ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে খবর।

আসল ঘটনার সূত্রপাত কোথায় ?
এদিন নান্দেড় গুরুদ্বরে হোলা মোহাল্লা উৎসব পালন করতে চেয়েছিলেন শিখরা। কিন্তু পুলিশ বাধা দেওয়ায় রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়। সোমবার পুলিশের নির্দেশ অমান্য করেই জমায়েত বাড়তে থাকে গুদ্বার সংলগ্ন এলাকায়। এরপর বিকেল চারটে নাগাদ শারীরিক দূরত্ব লঙ্ঘনের অভিযোগে জমায়েতকে সরানোর চেষ্টা করে পুলিশ। তখনই উন্মত্ত জনতা পুলিশের উপর তরোয়ারি হাতে হামলা চালায় বলে অভিযোগ।

বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গা ও আহত করার অভিযোগে এফআইআর
এদিকে চার আহত পুলিশ কর্মীর মধ্যে একাধিক উচ্চ-পদস্থ পুলিশ কর্তাও রয়েছেন বলে জানা যাচ্ছে। তবে তাঁরা সকলেই এখন বিপন্মুক্ত বলে জানিয়েছেন মহারাষ্ট্রের ডিজিপি রজনীশ শেঠ। এদিকে পুলিশকর্মীদের উপর হামলা ছাড়াও ছটি গাড়ি ভাঙচুর করে তারা। এদিকে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের চেষ্টা, দাঙ্গা ও আহত করার অভিযোগে এফআইআর দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে।
|
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গোটা ঘটনার ছবি-ভিডিও
এদিকে নান্দেড়ের এসপি প্রমোদ কুমার শেওয়ালে জানিয়েছেন, তাঁরা জমায়েতে থাকা সমস্ত মানুষদেরই গোটা পরিস্থিতি বুঝিয়ে বলেছিলেন। সেই মতো বিকেল ৪টার সময় একটি ছোট অনুষ্ঠানের আয়োজন হয়। কিন্তু কিছু যুবক শোভাযাত্রা করতে চায়। আর তাতে বাধা দেওয়াতেই বিপত্তি। এদিকে গোটা ঘটনার ছবি, ভিডিও ইতিমধ্যেই ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications