লকডাউনের জের, এক বছরের জন্য বেতন নেবেন না মুকাশ আম্বানি! কাটছাঁট হবে কর্মীদের মাইনেয়ও

দেশে করোনা সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে লকডাউন চলছে। এর জেরে দেশের অর্থনীতির টালমাটাল পরিস্থিতি। অধিকাংশ বেসরকারি সংস্থার কর্মীদের বেতন ছাঁটার খবর শিরোনামে আসছে প্রায়শই। এবার খবরে সবচেয়ে বড় বেসরকারি সংস্থা রিলায়েন্স।

রিলায়েন্স সংস্থার কর্মীদের ১০ থেকে ৫০ শতাংশ বেতন ছাঁটা হচ্ছে

রিলায়েন্স সংস্থার কর্মীদের ১০ থেকে ৫০ শতাংশ বেতন ছাঁটা হচ্ছে

জানা গিয়েছে রিলায়েন্স সংস্থার অধিকাংশ কর্মীদের ১০ থেকে ৫০ শতাংশ বেতন ছাঁটা হচ্ছে। শুধু তাই নায়, সংস্থার মালিক, ভারতের সবচেয়ে ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানিও মাসের বেতন নিচ্ছেন না। কর্মীদের বোনাস, এবং ইনসেন্টিভও পিছিয়ে দেওয়া হয়েছে লকডাউনের জেরে।

ব্যবসা মার খাচ্ছে রিলায়েন্সের

ব্যবসা মার খাচ্ছে রিলায়েন্সের

২৫ মার্চ থেকেই সারা দেশ জুড়ে লকডাউন জারি হওয়ায় স্কুল, কলেজ, অফিস, কারখানা, পরিবহণ সব বন্ধ। কার্যত থমকে গিয়েছে দেশের অর্থনীতি। তেল এবং পেট্রো কেমিক্যালের চাহিদা কমায় ভালো রকম ব্যবসা মার খাচ্ছে রিলায়েন্সের। বেতন ছাটাইয়ের খবর ইতিমধ্যে সংস্থার কর্মীদের মেল করে জানানো হয়েছে।

ভারতে করোনা পরিস্থিতি

ভারতে করোনা পরিস্থিতি

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ১৭১৮ জনের দেহে মিলেছে করোনার চিহ্ন। গত কয়েক সপ্তাহে প্রায় প্রতিদিনই হাজার ছাপিয়ে যাচ্ছে নতুন করে করোনা আক্রান্তদের সংখ্যা। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ৬৭ জনের মৃত্যু হয়েছে করোনার জেরে। এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩,০৫০ জন, তারমধ্যে রয়েছে ১,০৭৪ জনের মৃত্যু।

দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়েছে

দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়েছে

বিশ্ব জুড়ে আগের থেকে করোনায় সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়েছে। এদিকে,ভারতে এপর্যন্ত ৮৩২৫ জন সুস্থ হয়ে উঠেছেন বলে খবর। তবে মোট মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০৭৪ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজারের কিছু বেশি। মহারাষ্ট্র, গুজরাতের মতো বাণিজ্যিক এলাকায় প্রবলভাবে আক্রান্ত হয়েছেন মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+