প্রবল দুর্যোগের পূর্বাভাস, ভারী থেকে অতি ভারী বর্ষণ ৩৯ জেলায়, জারি লাল সতর্কতা
প্রবল দুর্যোগের পূর্বাভাস, ভারী থেকে অতি ভারী বর্ষণ ৩৯ জেলায়, জারি লাল সতর্কতা
খরায় দিন কাটছে বঙ্গের এদিকে মধ্যপ্রদেশে দুর্যোগের ঘনঘটা। ৩৯টি জেলা ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। লাল সতর্কতা জারি করেছে আইএমডি। ২ দিনের জন্য ছুটি দিয়ে দেয়া হয়েছে স্কুল কলেজ। খুব প্রয়োজন ছাড়া সকলকে বাড়ি থেকে বেরোতে িনষেধ করা হয়েছে। এদিকে বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশে। সেখােন হরপা বাণে ৩৩ জন মারা গিয়েছেন।

বিদায় বেলায় তাণ্ডব দেখাচ্ছে বর্ষা। পশ্চিম ভারতের একাধিক রাজ্যে দুর্যোগের পর এবার মধ্য ভারতে হানা দিয়েছে বর্ষা। গতকাল থেকেই মধ্য প্রদেশের একাধিক জায়গায় শুরু হয়েছে প্রবল বর্ষণ। সেই বর্ষণ সোমবার এবং মঙ্গলবার আরো তীব্রতা বাড়িয়েছে। মধ্যপ্রদেশের ৩৯টি জেলা অতি ভরী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে ভোপাল, রতলাম, উজ্জয়ন, জব্বলপুর,নিমুচ, মন্দসৌর। এই জায়গা গুলিতে গতকাল থেকে প্রবল বর্ষণ শুরু হয়েছে। তার জেরে জনজীবন বিপর্যস্ত। স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। একাধিক জায়গায় জল জমে গিয়েছে। বর্ষণে বিপর্যস্ত ভোপাল।
এদিকে আবার বারোটি জেলায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে ইন্দোর গোয়ালিয়র, খার, ইন্দগোনে। সেখানে একাধিক জেলায় জল জমে গিয়েছে। অনেক জায়গাতেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গোটা বর্ষায় মধ্যপ্রদেশে তেমন বর্ষণ হয়নি। পশ্চিম ভারত, পূর্ব ভারত, দক্ষিণ ভারতে প্রবল বর্ষণ হয়েছে। তবে সার্বিক ভাবে এবার বর্ষায় কম বর্ষণ হয়েছে গোটা দেশে। উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে তেমন বর্ষা হয়নি বললেই চলে। পশ্চিমবঙ্গে বর্ষণের ঘাটতি ছিল। অন্য দিকে উত্তর ভারতের মধ্যে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে বেশি বর্ষণ হয়েছে। সার্বিক ভাবে বর্ষার ঘাটতি রয়ে গিয়েছে এবার দেশে।
পশ্চিম ভারতের রাজ্যগুলিতে রেকর্ড বর্ষণ হয়েছে। মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান। বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। তামিলনাড়ুতে রেকর্ড বর্ষণ হয়েছে এবার। তবে এবার ছক ভাঙা গতিতে এগিয়েছে বর্ষা। তার কারণেই একেক রাজ্যে একেক রকম বর্ষণ হয়েছে। চাষের বিপুল ক্ষতি হয়েছে সেকারণে। এই পরিস্থিতিতেই পশ্চিমবঙ্গে চাষের ক্ষতি হয়েছে। বর্ষণ কম হয়েছে বলে ধান চাষে ক্ষতি হয়েছে।












Click it and Unblock the Notifications