Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Shaktikanta Das Hospitalised: অসুস্থ আরবিআই গভর্নর, বুকে ব্যথা নিয়ে ভর্তি চেন্নাইয়ের হাসপাতালে

Shaktikanta Das: আচমকাই অসুস্থ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর (RBI Governor) শক্তিকান্ত দাস। বুকে হঠাৎ ব্যাথা অনুভব হওয়ায় হাসপাতালে ভর্তি করা হল তাঁকে। চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালে ভর্তি করা হল আরবিআই গভর্নরকে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন শক্তিকান্ত দাস। হাসপাতালের তরফে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

গভীর রাতে ঘুমোনোর সময় বুকে ব্যথা অনুভব করেন শক্তিকান্ত দাস। মুখপাত্র জানিয়েছেন, এনিয়ে উদ্বেগের তেমন কারণ নেই। রাতে অ্যাসিডিটি থেকে বুকে ব্যথা হচ্ছিল বলে জানান তিনি। হাসপাতালে বর্তমানে তিনি সুস্থ রয়েছেন। সব ঠিক থাকলে আজই ছেড়েও দেওয়া হতে পারে বলে জানান তিনি।

RBI

হাসপাতালের আধিকারিকরা জানান, গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছিলেন আরবিআই গভর্নর। কোনও ঝুঁকির কারণ নেই বলেও জানান তাঁরা। প্রসঙ্গত, দ্বিতীয়বারের জন্য রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাসের মেয়াদ বৃদ্ধির পরিকল্পনা গ্রহণ করছে ভারত সরকার। সেই সিদ্ধান্ত অনুমোদন পেলে, আরবিআইয়ের গভর্নর হিসেবে সবচেয়ে বেশি দিন দায়িত্বে থাকার রেকর্ড গড়বেন শক্তিকান্ত দাস।

২০১৮ সালের ডিসেম্বরে আরবিআইয়ের গভর্নর হিসেবে দায়িত্ব নেন শক্তিকান্ত দাস। একাধিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সামলেছেন দায়িত্ব নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে। আসন্ন ১০ ডিসেম্বরেই আরবিআইয়ের গভর্নর হিসেবে মেয়াদ শেষ হচ্ছে শক্তিকান্ত দাসের।

দুটি সরকারি সূত্র মারফত জানা গিয়েছে, আরবিআইয়ের গভর্নর হিসেবে বর্তমানে কোনও বিকল্প প্রার্থী পাওয়া যায়নি। এখনও নির্বাচনী কমিটিও তৈরি করা হয়নি। সেক্ষেত্রে অন্তত ১ বছরের জন্য হলেও শক্তিকান্ত দাসের মেয়াদ বাড়ানো হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+