কেন্দ্রকে টাকা দিয়ে আরবিআইয়ের তহবিলে ঘাটতি, রিপোর্টে বাড়ছে উদ্বেগ

ভয়ঙ্কর আর্থিক সংকটের দিকে এগোচ্ছে দেশ। রিজার্ভ ব্যাঙ্কের মূলধনেই ঘাটতি দেখা গিয়েছে। এমনই বিপদবার্তা শুনিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট। প্রায় ১.৯৬ কোটি টাকার ঘাটতি রয়েছে তহবিলে।

ভয়ঙ্কর আর্থিক সংকটের দিকে এগোচ্ছে দেশ। কেন্দ্রকে টাকা দেওয়ার পরই রিজার্ভ ব্যাঙ্কের মূলধনেই ঘাটতি দেখা গিয়েছে। এমনই বিপদবার্তা শুনিয়েছে রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্ট। প্রায় ১.৯৬ কোটি টাকার ঘাটতি রয়েছে তহবিলে।

 চরম আর্থিক সংকটের মুখে দেশ

চরম আর্থিক সংকটের মুখে দেশ

রিজার্ভ ব্যাঙ্কের বার্ষিক রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তােত উদ্বেগ বাড়ছে অর্থনীতিবিদদের। শেয়ার বাজারের লাগাতার পতন তার উপর খাঁড়ার ঘা রিজার্ভ ব্যাঙ্কের তহবিলে ঘাটতির রিপোর্ট। তাতে জানানো হয়েছে ২০১৮ সালের জুন মাসে রিজার্ভ ব্যাঙ্কের তহবিলে ২,৩২,১০৮ কোটি টাকা ছিল। সেই টাকা কমে ২০১৯ সালের জুন মাসে রিজার্ভ ব্যাঙ্কের তহবিলে রয়েছে ১,৯৬,৩৪৪ কোটি টাকা।

তহবিলে ঘাটতির কারণ

তহবিলে ঘাটতির কারণ

রিজার্ভ ব্যাঙ্কের তহবিলের ঘাটতির কারণ জানতে গিয়ে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দেখা গিয়েছে শুধু মাত্র এক বছরে মোদী সরকারকে ১.৭৬ লাখ কোটি টাকা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। যা এযাবত রেকর্ড ট্রান্সফার বলেই দাবি করা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্কের তহবিল থেকে টাকা নেওয়া নিয়ে বিরোধীরা সোচ্চার হয়েছিলেন। কিন্তু সেই বিরোধিতা উপেক্ষা করেই যে সেই টাকা মোদী সরকারকে দেওয়া হয়েছে। সেটা এতোদিনে প্রকাশ্যে এসে গিয়েছে। গত পাঁচ বছরে এই বিপুল পরিমান টাকা আরবিআইয়ের ঘর থেকে সরকারের কোষাগারে জমা হয়নি।

ব্যাঙ্ক প্রতারণা বেড়েছে মোদীর আমলে

ব্যাঙ্ক প্রতারণা বেড়েছে মোদীর আমলে

আরবিআইয়ের বার্ষিক রিপোর্টে আরেকটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। ২০১৮-১৯ আর্থিক বর্ষে দেশে ব্যাঙ্ক প্রতারণা ১৫ শতাংশ বেড়েছে। বিভিন্ন ব্যাঙ্ক থেকে পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে ২০১৯ সালে এখনও পর্যন্ত ৬,৮০১টি ব্যাঙ্ক প্রতারণার ঘটনা ঘটেছে। তাতে প্রায় ৭৩,৫৪২.৯৩ কোটি টাকার জালিয়াতি হয়েছে। ২০১৭-১৮ আর্থিক বর্ষে ব্যাঙ্ক প্রতারণার ঘটনা ঘটেছিল ৫,৯১৬টি। তাতে ৪১,১৬৭.০৪ কোটি টাকার প্রতারণা হয়েছিল।

এই পরিস্থিতিতেও ঘুরে দাঁড়ানোর আশা করছে রিজার্ভ ব্যাঙ্ক। এদিকে শেয়ার বাজারের অবস্থা খারাপ, মূদ্রাস্ফীতিও হু হু করে বাড়ছে। বিনিয়োগ টানতে একাধিক নীতি শিথিল করলেও দেশের অর্থনীতিকে চাঙ্গা করার কোনও উপায় এখনও পাননি মোদী সরকার। এদিকে দেশবাসীকে ৫ ট্রিলিয়ন অর্থনীতির দেশে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন প্রধানমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+