হিন্দুদের জন্য গর্বের মুহূর্ত, নাগরিকত্ত্ব বিল নিয়ে বিতর্কিত মন্তব্য রবি কিষাণের
হিন্দুদের জন্য গর্বের মুহূর্ত, নাগরিকত্ত্ব বিল নিয়ে বিতর্কিত মন্তব্য রবি কিষাণের
নাগরিকত্ত্ব সংশোধনী বিল নিয়ে বুধবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ রবি কিষাণ। তিনি জানান যে হিন্দুদের জন্য এটা গর্বের মুহূর্ত।

সংসদের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রবি কিষাণ বিতর্কিত নারিকত্ত্ব বিলকে রক্ষা করে জানান যে ভারত একটি হিন্দু রাষ্ট্র এবং এখানে অধিকাংশরাই হিন্দু। বিজেপি সাংসদ বলেন, '১০০ কোটি হিন্দুর এখানে বসবাস, তাই ভারত একটি হিন্দু রাষ্ট্রই। অনেক মুসলিম এবং ক্রিস্টান দেশ রয়েছে, তেমনি আমাদের কাছেও ভারত রয়েছে যেখানে আমরা আমাদের সংস্কৃতিকে জীবিত রাখতে পারি। এটা আমাদের কাছে গর্বের মুহূর্ত।’ দিনের শুরুতে কেন্দ্রীয় মন্ত্রীসভায় এই বিল প্রসঙ্গে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানের মুসলিম শরণার্থীরা যদি তাঁদের দেশে নির্যাতনের সম্মুখীন হন, তবে সেক্ষেত্রে এদেশে তাঁদের নাগরিকত্ত্ব দেওয়া হবে। ১৯৫৫ সালের নাগরিকত্ত্ব বিলের সংশোধন সংসদে পরবর্তী দু’দিনের মধ্যে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
শশী থারুর সহ কংগ্রেস এই নাগরিকত্ত্ব (সংশোধনী) বিলের বিরোধিতা করে জানান যে এটি সংবিধানের মৌলিক অধিকারগুলিকে খর্ব করে। থারুর সংসদ চত্ত্বরে দাঁড়িয়ে বলেন, 'আমি মনে করি এই বিলটি অসাংবিধানিক। কারণ এই বিলে ভারতের আসল ধারণাটিকে লঙ্ঘন করা হয়েছে। যাঁরা বিশ্বাস করেন ধর্মের উচিত জাতীয়তা নির্ধারণ করা, সেটা পাকিস্তানের ধারণা, তারা পাকিস্তান তৈরি করেছে। আমরা সবসময়ই এটা নিয়ে তর্ক করেছি যে আমাদের জাতির ধারণা হল মহাত্মা গান্ধী, নেহেরুজি, মৌলানা আজাদ, ডঃ আম্বেদকর যেটি বলে গিয়েছেন, তা হল ধর্ম কোনওদিন জাতীয়তা নির্ধারণ করতে পারে না।’ থারুর আরও বলেন, 'আমাদের দেশ সকলের এবং প্রত্যেকেরই ধর্ম নির্বিশেষে এই দেশে সমান অধিকার রয়েছে এবং তাঁরা যে সংবিধান লিখেছিল তা প্রতিফলিত হয়েছে। আজ, এই বিল সংবিধানের এই মৌলিক আইনকে ক্ষুন্ন করেছে।’
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications